Saturday, August 1st, 2026
‘জয় হোক ঐক্যের, জয় হোক সম্প্রীতির’ স্লোগানে হাজারী বাড়ি যুবকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
‘জয় হোক ঐক্যের, জয় হোক সম্প্রীতির’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা (সাতবাড়িয়া) এলাকায় হাজারী বাড়ি যুবকবৃন্দের উদ্যোগে শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ। পারিবারিক বন্ধন, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ ম্যাচে মুখোমুখি হয় ‘বিবাহিত’ ও ‘অবিবাহিত’ দল। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে অবিবাহিত দল ৩-১ গোলের ব্যবধানে বিবাহিত দলকে পরাজিত করে। খেলাটি উপভোগ করতে পরিবারের সদস্য, শিশু-কিশোর, তরুণ ও স্থানীয় বাসিন্দারা মাঠে উপস্থিত ছিলেন। পুরো আয়োজন আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির আবহে সম্পন্ন হয়। ম্যাচ শেষে অনুষ্ঠিত হয় ‘হাজারী বাড়ি ঐক্য উৎসব’। এতে প্রধান অতিথিRead More
মেঘনা নদীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া মিয়াজ উদ্দিনের(৬২) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কড়িকান্দি ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মিয়াজ উদ্দিন নরসিংদী জেলার সদর উপজেলার ভৌকাদি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। উদ্ধারকারী দলে ছিলেন, নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের (নৌ) লিডার মো. হারুনুর রশীদের নেতৃত্বে একটি এবং আড়াইহাজার ফায়ার স্টেশন, নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি দলও সেখানে উপস্থিত ছিল। শুক্রবার ভোর ৫টা থেকে চেষ্টার পরRead More
ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার কুমিল্লার শফিকুলের মরদেহ, পরিচয় শনাক্তের পর নেমেছে শোকের ছায়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভাড়ানী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির নিখোঁজের ১০ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাইকপাড়া বড় ব্রিজ সংলগ্ন একটি বিল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মরদেহটি তাঁর বলে শনাক্ত করেছেন স্বজনরা। নিহত শফিকুল ইসলাম ভাড়ানী উত্তরপাড়া গ্রামের মালন মিয়ার ছেলে। তিনি পাঁচ ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম প্রায় চার বছর কুয়েতে কর্মরত ছিলেন। সেখানে প্রতারণার শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশে ফিরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর থেকেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে ২০ কিলোমিটার পাড়ি দিলেন বৃদ্ধ
সততা ও নৈতিকতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা শমসের আলী। প্রায় ১৫ বছর আগে লেনদেনের সময় কম দেওয়া ১০০ টাকা ফেরত দিতে তিনি প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আখাউড়া উপজেলার খড়মপুরে পাওনাদারের বাড়িতে হাজির হন। শুক্রবার সকালে তিনি সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়া পৌর এলাকার খড়মপুরে গিয়ে খাদেম এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী এম.এন.এইচ. খাদেম দুলালের হাতে ওই ১০০ টাকা তুলে দেন। শমসের আলী জানান, প্রায় ১৫ বছর আগে বিদেশে লোক পাঠানো-সংক্রান্ত একটি লেনদেনের সময় অসাবধানতাবশত তিনি ১০০ টাকা কম দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে বিষয়টি তাঁরRead More
কসবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্রত্যন্ত বল্লভপুর গ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন। শুক্রবার (৩১ জুলাই) বল্লভপুর সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে বল্লভপুর ঈদগাহ মাঠে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ আয়োজনে নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। মেহারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোস্তফা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেRead More
কসবায় আত্মগোপনে থাকা ১০ মামলার আসামি আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ১০ মামলার আসামি সালাউদ্দিন ওরফে কালু (৪২)কে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারগাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি কুমিল্লা সদর উপজেলার কালিকাপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে। পুলিশ জানায়, সালাউদ্দিন ওরফে কালুর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট ১০টি মামলা রয়েছে। এসব মামলায় হত্যা চেষ্টা, দাঙ্গা, মারামারি, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটিRead More
কসবায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুরাতন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ও ওষুধ সংরক্ষণের দায়ে ৮টি প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পুরাতন বাজারের ৬টি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগ পাওয়া যায়। এছাড়া একটি বেকারিতে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণ এবং একটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসকদের জন্য নির্ধারিত ‘ফিজিশিয়ান স্যাম্পল’ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণRead More



















