কসবায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুরাতন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ও ওষুধ সংরক্ষণের দায়ে ৮টি প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পুরাতন বাজারের ৬টি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগ পাওয়া যায়। এছাড়া একটি বেকারিতে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণ এবং একটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসকদের জন্য নির্ধারিত ‘ফিজিশিয়ান স্যাম্পল’ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণ মেলে। এসব অপরাধে সংশ্লিষ্ট ৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে মোট ৪২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধ বিক্রি বা সংরক্ষণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
« ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েদের উচ্চশিক্ষার হার বাড়াতে হবে: এমপি শ্যামল (Previous News)
(Next News) কসবায় আত্মগোপনে থাকা ১০ মামলার আসামি আটক »



















