Main Menu

কসবায় আত্মগোপনে থাকা ১০ মামলার আসামি আটক

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ১০ মামলার আসামি সালাউদ্দিন ওরফে কালু (৪২)কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারগাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি কুমিল্লা সদর উপজেলার কালিকাপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সালাউদ্দিন ওরফে কালুর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট ১০টি মামলা রয়েছে। এসব মামলায় হত্যা চেষ্টা, দাঙ্গা, মারামারি, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ১০টি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares