Tuesday, July 28th, 2026
কসবায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, হাসপাতালে আরও ৩ ভর্তি
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় সাপের কামড়ে নুরুদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সাপের কামড়ে আহত দুই নারী ও এক পুরুষ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সোমবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী। নিহত নুরুদ্দিন কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আমখার গ্রামের সোহেল মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, রোববার বিকেলে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গেলে একটি সাপ তাকে কামড় দেয়। পরে সন্ধ্যায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে সাপের কামড়ে হাসপাতালেRead More
বিয়ের ১০ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাক চাপায় প্রাণ গেল প্রবাসী স্বামীর, হাসপাতালে আহত নববধূ
মাত্র ১০ দিন আগে স্বামীর হাত ধরে নতুন সংসারে পা রেখেছিলেন সুমা আক্তার। চোখভরা স্বপ্ন আর ভবিষ্যতের অসংখ্য পরিকল্পনা নিয়ে শুরু হয়েছিল দাম্পত্য জীবন। কিন্তু সেই স্বপ্ন টিকল মাত্র ১৬ দিন। শ্বশুরবাড়ি থেকে ফেরার পথেই ট্রাকের চাপায় প্রাণ হারালেন তার সৌদি প্রবাসী স্বামী মো. ইয়ামিন ভূইয়া (৩০)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন নববধূ সুমা। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মো. আবুল বাশারের ছেলে। আহত সুমা আক্তার পাশের মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামেরRead More
কসবায় বিএনপি সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দলীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান এবং তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. হানিফ খন্দকারকে নিয়ে শরিফুল হক স্বপনের দেওয়া বক্তব্যের প্রতিবাদে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। বিকেলে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরেRead More
মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে নুরুদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আমখার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুদ্দিন ওই গ্রামের সোহেল মিয়ার ছেলে। নিহতের বাবা সোহেল মিয়া জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে যায় নুরুদ্দিন। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার দাদা-দাদি তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর নুরুদ্দিনের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালেরRead More
ভৈরব সেতুতে ডাকাতির শিকার বিএনপি নেতা, মোবাইল ও নগদ টাকা লুট
ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে ভৈরব সেতুর ওপর ডাকাতির শিকার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানিম শাহেদ রিপন। এ সময় ডাকাতরা তার ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ টাকা লুট করে নেয় বলে অভিযোগ করেছেন তিনি। তানিম শাহেদ রিপনের অভিযোগ, রোববার (২৬ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে ঢাকা থেকে ফেরার পথে ভৈরব টোলপ্লাজা অতিক্রম করে সেতুতে ওঠার পর ৫-৬ জনের একটি দল তার গাড়ির গতিরোধ করে। তাদের পরনে পুলিশের ভেস্টের মতো রেডিয়ামযুক্ত ভেস্ট ছিল। তিনি জানান, পরিস্থিতি বুঝতে পেরে চালককে গাড়ি চালিয়ে যেতে বললে ডাকাত দলের সদস্যরাRead More
আশুগঞ্জে নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ, ধ্বংস
মাছের প্রাকৃতিক প্রজনন, নদী-খাল-বিলের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ রিং জালের ব্যবহার বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় জনসচেতনতামূলক অভিযান ও অবৈধ জাল উদ্ধার অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য অধিদপ্তর। এসময় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও দুইশত রিংজাল জব্দ ও পুড়ানো হয়। সোমবার (২৭ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর বাজারে এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিক্রেতাদের ভবিষ্যতে এসব নিষিদ্ধ জাল বিক্রি ও সংরক্ষণ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ রিং জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে নিয়মিত অভিযানRead More
আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ
(ছবির ক্যাপশন : আওয়ামী লীগের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সাইদ একরাম উল্লা।) আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়ম ও স্বচ্ছতার অভাবের অভিযোগ উঠেছে। নিয়োগ বোর্ডের সুপারিশে একজন নির্দিষ্ট প্রার্থীকে চূড়ান্ত অনুমোদনের জন্য বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ খাতে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক পরিচালক (ক্রয়) ও সাবেক প্রধান প্রকৌশলী (কোম্পানি অ্যাফেয়ার্স) সাইদ একরামRead More



















