Main Menu

কসবায় বিএনপি সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

[Web-Dorado_Zoom]
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান এবং তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. হানিফ খন্দকারকে নিয়ে শরিফুল হক স্বপনের দেওয়া বক্তব্যের প্রতিবাদে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।
বিকেলে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইকলিল আযম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু, যুগ্ম আহ্বায়ক বাবু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল এবং যুবদল নেতা সাহিদুল খাঁসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের বক্তব্য দলীয় শৃঙ্খলাবিরোধী ও অশোভন। তারা আরও বিভিন্ন অভিযোগ উত্থাপন করে দাবি করেন, তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
বক্তারা কেন্দ্রীয় বিএনপি, দলের চেয়ারপারসন এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি শরিফুল হক স্বপনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশ শেষে নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনের ঐক্য অটুট রাখার আহ্বান জানান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares