Main Menu

ভৈরব সেতুতে ডাকাতির শিকার বিএনপি নেতা, মোবাইল ও নগদ টাকা লুট

[Web-Dorado_Zoom]
ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে ভৈরব সেতুর ওপর ডাকাতির শিকার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানিম শাহেদ রিপন। এ সময় ডাকাতরা তার ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ টাকা লুট করে নেয় বলে অভিযোগ করেছেন তিনি।
তানিম শাহেদ রিপনের অভিযোগ, রোববার (২৬ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে ঢাকা থেকে ফেরার পথে ভৈরব টোলপ্লাজা অতিক্রম করে সেতুতে ওঠার পর ৫-৬ জনের একটি দল তার গাড়ির গতিরোধ করে। তাদের পরনে পুলিশের ভেস্টের মতো রেডিয়ামযুক্ত ভেস্ট ছিল।
তিনি জানান, পরিস্থিতি বুঝতে পেরে চালককে গাড়ি চালিয়ে যেতে বললে ডাকাত দলের সদস্যরা চালকের পাশের জানালা দিয়ে তাকে ধরে ফেলে এবং গাড়ির চাবি নিয়ে নেয়। পরে চালকের পাশের দরজা খুলে ধারালো দা দিয়ে হামলার চেষ্টা করে। এ সময় হাতে থাকা কাপড়ের ব্যাগ দিয়ে তিনি হামলা প্রতিহত করেন।
তার দাবি, এরপর সেতুর নিচের দিক থেকে আরও ৮-১০ জন এসে তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে প্রাণরক্ষার্থে তিনি সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতদের দিয়ে দেন। ঘটনার পর তিনি আশুগঞ্জ থানায় গিয়ে সহযোগিতা চাইলে ঘটনাস্থল থানার সীমানার বাইরে হওয়ায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন। পরে ভৈরব থানায় গেলেও সেখানে তাৎক্ষণিক কোনো কার্যকর পদক্ষেপ পাননি বলে দাবি তার। তিনি বলেন, থানার ডিউটি অফিসার তাকে জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টহল দল রয়েছে। পরে সেই টহল দলের সদস্যদের সঙ্গে দেখা হলেও তারা কোনো তৎপরতা দেখাননি। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে আসেন।
তিনি জানান, সোমবার তিনি মোবাইল হারানোর একটি জিডি করেছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares