Main Menu

আশুগঞ্জে নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ, ধ্বংস

[Web-Dorado_Zoom]
মাছের প্রাকৃতিক প্রজনন, নদী-খাল-বিলের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ রিং জালের ব্যবহার বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় জনসচেতনতামূলক অভিযান ও অবৈধ জাল উদ্ধার অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য অধিদপ্তর। এসময় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও দুইশত রিংজাল জব্দ ও পুড়ানো হয়।
সোমবার (২৭ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর বাজারে এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিক্রেতাদের ভবিষ্যতে এসব নিষিদ্ধ জাল বিক্রি ও সংরক্ষণ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ রিং জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রিংজালের মতো অবৈধ জাল ব্যবহারের কারণে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধ্বংস হচ্ছে। এতে নদী-খাল-বিলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে দেশীয় মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মাছ ও জলজ সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং আইন মেনে চলতে হবে। পাশাপাশি জনগণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচিও অব্যাহত থাকবে। যারা নিষিদ্ধ জাল বিক্রি বা ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হানিফ আহমেদ, তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ. জেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares