Main Menu

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে নুরুদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আমখার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুদ্দিন ওই গ্রামের সোহেল মিয়ার ছেলে।
নিহতের বাবা সোহেল মিয়া জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে যায় নুরুদ্দিন। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার দাদা-দাদি তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর নুরুদ্দিনের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন, হাসপাতালে চিকিৎসার জন্য সাপে কামড়ের এক শিশুকে নিয়ে আসলে চিকিৎসা শুরুর আগেই মারা যায়৷ পরে পরিবারের লোকেরা শিশুর লাশ নিয়ে বাড়িতে চলে যায়৷ হাসপাতালে এন্টিভেনম সাপ্লাই আছে৷ সঠিক চিকিৎসা পেলে সাপে কামড়ের রোগীকে বাচানো সম্ভব। সেজন্য সচেতন প্রয়োজন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন, সাপে কামড়ের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা শিশুটির মরদেহ নিয়ে বাড়িতে চলে যান। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ রয়েছে। সঠিক সময়ে হাসপাতালে এনে যথাযথ চিকিৎসা দেওয়া হলে সাপে কামড়ের রোগীকে বাঁচানো সম্ভব। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares