Main Menu

Monday, July 6th, 2026

 

আশুগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল পুকুরে, ফুটবল খেলার পর গোসলে নেমে প্রাণ গেল দুই মাদ্রাসা ছাত্রের

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো চরচারতলা গ্রামের আলম মিয়ার ছেলে চাঁন বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া গ্রামের নাছির নিয়াজের ছেলে রিয়ান নিয়াজ (১২)। আহত রাহীম (১৩) একই মাদরাসার শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ও আহত তিনজনই বাহাদুরপুর খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদরাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থী। বিকেলে খেলাধুলা শেষে তারা মাদরাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরেরRead More


নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমএ হান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান। শনিবার বিকেলে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইট সলিং, রিটেইনিং ওয়াল ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া বেনু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উদ্বোধন অনুষ্ঠানে এমএ হান্নানRead More


নবীনগর ভূতুড়ে বিল ও লোডশেডিং নিরসনে পল্লী বিদ্যুৎ অফিস পরিদর্শনে এমপি মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রাহকসেবার মান উন্নয়ন, কথিত ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ নিষ্পত্তি এবং অতিরিক্ত লোডশেডিং কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। রোববার দুপুরে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস পরিদর্শনের সময় তিনি এসব নির্দেশনা দেন। পরিদর্শনকালে সংসদ সদস্য অফিসের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি গ্রাহকদের দ্রুত, মানসম্মত ও হয়রানিমুক্ত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি গ্রাহকদের অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কথিত ভূতুড়ে বিদ্যুৎ বিল, অতিরিক্ত লোডশেডিংRead More


ব্রাহ্মণবাড়িয়া শহরের ২১২টি পুকুর সংরক্ষণসহ খাল-জলাশয় রক্ষায় ঢেউ’র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর, খাল ও জলাশয় সংরক্ষণসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নদী ও জলাশয় সুরক্ষাবিষয়ক সামাজিক সংগঠন ‘ঢেউ’। পরে জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। রোববার (৫ জুলাই) সকালে পৌর শহরের পুরাতন কাচারী মোড়ের ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং সচেতন নাগরিকেরা অংশ নেন। সমাবেশে সংগঠনের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আহাদ সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—তিতাস নদীর উৎপত্তিস্থল ভাদুঘর থেকে মেড্ডা শ্মশানঘাট পর্যন্তRead More


কসবায় ট্রেন থেকে পড়ে নিহত রিপনের লাশ পরিবারের কাছে হস্তান্তর, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন থেকে ছিটকে পড়ে নিহত গার্মেন্টস ব্যবসায়ী রিপন কুমার দাস (৪৩)-এর লাশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পারিবারিক শ্মশানে চিতা দাহের মাধ্যমে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। গত শুক্রবার (৩ জুলাই) দুপুরে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের পক্ষ থেকে নিহতের ছোট ভাই জয়বিন কুমারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। নিহত রিপন কুমার দাস ঢাকার হাজারীবাগ এলাকার ২৯/২, গণকটুলী লেন, নিউ মার্কেটেরRead More


সরাইলে স্বামীর সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

মোহাম্মদ মাসুদ :জেলার সরাইল উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে চালের কেঁরি পোঁকা নিধনের কীটনাশক ট্যাবলেট সেবন করে মারজান বেগম (৩৪) প্রকাশ্যে পাখি নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মারজান বেগম সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ গ্রামের শরীফ মিয়ার স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে মারজান বেগম তার ছোট ছেলেকে শাসন করেন। এ সময় বিষয়টি নিয়ে স্বামী শরীফ মিয়া তার স্ত্রীকে ধমক দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হয়। পরেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়বাড়িয়া এলাকায় বিষধর সাপের কামড়ে বাবুনি (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঘটনাটি ঘটেছে শনিবার (৪ জুলাই) দুপুরে। নিহত বাবুনি সোহাগ মিয়ার মেয়ে। তাদের গ্রামের বাড়ি নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে হলেও বর্তমানে পরিবারটি শহরের ছয়বাড়িয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া জানান, শনিবার দুপুরে বাবুনি ঘরের ভেতরে খেলছিল। এ সময় একটি বিষধর সাপ তার বাম হাতে ছোবল দেয়। ঘটনার পরপরই শিশুটিকে হাসপাতালে না নিয়ে প্রথমে একজন ওঝাকে ডাকা হয়। তবে শিশুটির অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদরRead More


নবীনগরে বেপরোয়া অটোরিক্সার ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পৌর এলাকার আলমনগরে বেপরোয়া অটোরিকশা ধাক্কায় মো: আনাস নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। ২ জুলাই শুক্রবার বিকেলে নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনাস আলমনগর দ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ও ওই এলাকার আমির হোসেনের ছেলে। স্থানীয়রা জানান,শুক্রবার বিকেলে নিহত শিশুটি তার বাড়ীর সামনের রাস্তায় সহপাঠীদের সাথে খেলছিলো,এ সময় বেপরোয়া অটোরিকশাটি শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায়Read More


সরাইলে সংঘর্ষের পর পুলিশের সাঁড়াশি অভিযান, বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তী গ্রামের মধ্যে টানা তিন দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। শনিবার সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভূঁইয়ার নেতৃত্বে কালিকচ্ছ ও সূর্যকান্দি এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ টেঁটা, বল্লমসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালিকচ্ছ বাজারে পাওনা টাকার বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে লাঠিসোঁটা,Read More


This site is protected by wp-copyrightpro.com