Main Menu

নবীনগরে বেপরোয়া অটোরিক্সার ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পৌর এলাকার আলমনগরে বেপরোয়া অটোরিকশা ধাক্কায় মো: আনাস নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে।
২ জুলাই শুক্রবার বিকেলে নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনাস আলমনগর দ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ও ওই এলাকার আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান,শুক্রবার বিকেলে নিহত শিশুটি তার বাড়ীর সামনের রাস্তায় সহপাঠীদের সাথে খেলছিলো,এ সময় বেপরোয়া অটোরিকশাটি শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন।
পরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে আসে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares