সরাইলে স্বামীর সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা
[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ :জেলার সরাইল উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে চালের কেঁরি পোঁকা নিধনের কীটনাশক ট্যাবলেট সেবন করে মারজান বেগম (৩৪) প্রকাশ্যে পাখি নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মারজান বেগম সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ গ্রামের শরীফ মিয়ার স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে মারজান বেগম তার ছোট ছেলেকে শাসন করেন। এ সময় বিষয়টি নিয়ে স্বামী শরীফ মিয়া তার স্ত্রীকে ধমক দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে অভিমান করে মারজান বেগম বাড়িতে থাকা চালের কেঁরি পোকা নিধনের কীটনাশক ট্যাবলেট সেবন করেন। পরিবারের সদস্যরা তার অবস্থার অবনতি হলে দুপুর ২টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেঁরির ট্যাবলেট সেবনের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি সরাইল থানাকে অবহিত করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
« ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু (Previous News)
(Next News) কসবায় ট্রেন থেকে পড়ে নিহত রিপনের লাশ পরিবারের কাছে হস্তান্তর, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন »



















