February, 2026
নাসিরনগর জিতু মেম্বার হত্যা মামলার আসামি গ্রেফতার
নাসিরনগর থানাধীন এলাকার জিতু মিয়া মেম্বারকে গুরুতর জখম করে হত্যার মামলার ৬নং এজাহারভুক্ত আসামি মো. উজ্জল মিয়াকে (২১) ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব। এতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন এলাকার জিতু মিয়া মেম্বারকে গত ১২ জানুয়ারি গুরুতর জখম করে হত্যা করা হয়। এই মামলার ৬নং এজাহার নামীয় আসামি শাহা আলমের ছেলে মো. উজ্জল মিয়াকে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় র্যাব-৩ এর একটি বিশেষ অভিযানিক দল ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে। মামলারRead More
রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন রুমিন ফারহানা। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রথমবারের মতো কোনো নারী সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন রুমিন ফারহানা। গণনায় তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ–সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। দলীয় ও স্থানীয় সূত্রেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। আজ রবিবার সকালে সদর উপজেলার সুলতানপুর এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের চাচা জাকির হোসেন, নানা চারু মিয়া ও সৌরভ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। বক্তারা জানান, ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মান্নান মিয়ার ছেলে মোঃ রাহিম মিয়া (৩৫) পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। গত ৩ ফেব্রুয়ারি মাত্র ৮ হাজার টাকার বিরোধকে কেন্দ্র করে রাফসান, লোকমান ও ইয়াসিনসহ তাদের সহযোগীরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। পরে বাড়ির অদূরে তার মরদেহRead More
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামানত হারালেন পাঁচ প্রার্থী
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের একভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩১ হাজার ৩১৪টি। সেই হিসাবে জামানত রক্ষার জন্য ন্যূনতম ২৮ হাজার ৯১৪টি ভোটের প্রয়োজন থাকলেও সংশ্লিষ্ট পাঁচ প্রার্থীর কেউই সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেননি। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. জহিরুল হক খানRead More
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর: দীর্ঘ ৩ দশক পর হারানো আসন ফিরে পেলেন বিএনপি
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) আসনে ৩০ বছর পর জয়ের মুখ দেখেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী এড:আব্দুল মান্নান (ধানের শীষে) নির্বাচিত হয়ে ৩০ বছর আগে হারানো আসনটি ফেরত পেল দলটি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রহী সতন্ত্র প্রার্থী নাজমুল হোসেন তাপস (ফুটবল)। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বাকি ছয়জন প্রার্থী জামানত হারিয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের এক–অষ্টমাংশ না পাওয়ায় এ আসনের ছয়জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীতRead More
স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে জেতাটা সহজ ছিল না: রুমিন ফারহানা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে জেতাটা সহজ ছিল না বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীকে জয়ী রুমিন ফারহানা। তিনি বলেন, “বিএনপি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সহজ ছিল না। তবে আমার চেয়েও বেশি কঠিন সময় পার করেছেন নেতাকর্মীরা। “গত ১৭ বছর ধরে তারা ত্যাগ ও পরিশ্রম করেছেন, অনেকে ঘরে থাকতে পারেননি, বহিষ্কারের মুখেও পড়েছেন।” শুক্রবার দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা তার প্রতীক হাঁস নিয়ে উপস্থিত হন। সরাইল, আশুগঞ্জ ওRead More
নাসিরনগরে গোষ্ঠীগত সংঘর্ষে আহত ১০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে গোষ্ঠীগত সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নির্বাচনের বিষয় নিয়ে তোফাজ্জলের গোষ্ঠী ও ফখরুলের গোষ্ঠীর মধ্যে পূর্ব বিরোধ ছিল। শুক্রবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে কথা-কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ১০ জন আহত হয়। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘর। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নাসিরনগরRead More
ব্রাহ্মণবাড়িয়ার ৫টিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বৃহস্পতিবার মধ্যরাতে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফল ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ হান্নান ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ২২০ ভোট। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বড় ব্যবধানে জয়Read More
ভোট দিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জেলার পৌর এলাকার পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্ত্রী, সন্তানকে সঙ্গে নিয়ে তিনি ভোট দেন। এ সময় খালেদ হোসেন মাহবুব উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ হয়েছে। ভোট দিতে পেরে আমি খুশি। আশা করি সুষ্ঠRead More
ভোট দিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী জোনায়েদ সাকি
বাঞ্ছারামপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ফেব্রয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার ফরদাবাদ ইউনিয়নের কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপির জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সাকি বলেন, আজকের দিনটি অনেক প্রতীক্ষিত। অসংখ্য শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা এ দিনটি পেয়েছি। গণতান্ত্রিক সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াই থেকে শুরু করে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় আজকের এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এRead More



















