February, 2026
সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইলে ভোটগ্রহণ চলাকালে ডিউটিরত অবস্থায় এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মোঃ মুজাহিদুল ইসলাম। তিনি সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন। জানা গেছে, তিনি সরাইল উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম কেন্দ্রে ৫১ নং ভোটকেন্দ্রে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবেRead More
ভোট দিয়েছেন রুমিন ফারহানা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি ভোট দেন। এদিকে সারা দেশেই ১৭ বছর পর উৎসবের আমেজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদে ভিড়। অন্যদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রে কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খল রক্ষাকারী বাহিনী।
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের প্রস্তুতি সম্পন্ন, নির্বাচনী সরঞ্জাম বিতরণ
জেলায় আজ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে জেলার ছয়টি সংসদীয় আসনের আওতাধীন ৯টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের কাছে ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর শুরু করেন। এরআগে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সংসদ নির্বাচন ও গণভোটের সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, অমোচনীয় কালি, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান বড় ও ছোট ব্যাগ, মোম,Read More
যাত্রা শুরু করলো ‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম
প্রবাসীদের সঙ্গে যোগাযোগ জোরদার, দেশে বিনিয়োগ ও সুযোগ অন্বেষণে সম্পৃক্ততা বাড়ানো এবং নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে ‘শুভেচ্ছা’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে যাতায়াতে স্বচ্ছতা ও অনিয়ম রোধে কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকিট’-এরও যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত উপস্থাপন করেন। বুধবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলায় চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন গত সরকার যে স্বৈররাজনীতি করে গেছে বিএনপি ক্ষমতাসীন না হয়েও তার চেয়ে জঘন্য স্বৈররাজনীতির স্বৈরদস্যুতা চালিয়ে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় সদর আসনে মানবতার রাজনীতির দল ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী শেখ হানিফের উপর চাপুইর বাজারে জনসংযোগের সময় চতুর্দিক থেকে ঘিরে হামলা শুরু করে প্রার্থীর মাথায় আঘাত করে। প্রার্থীকে রক্ষা করতে গিয়ে ইনসানিয়াত বিপ্লবের শতাধিক সদস্য আহত হয়। অনেকেই হসপিটাল চিকিৎসা নিতে হচ্ছে। বিএনপির সন্ত্রাসী গুন্ডাচক্র নরসিংদীর শিবপুর বেলাবো এবং আরোRead More
বিএনপি প্রার্থী মান্নানের সাথে ভাইরাল হওয়া সেই গানম্যান যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিএনপি প্রার্থীর সঙ্গে প্রবাসি এক ব্যবসায়ীর রাখা গানম্যানের (অস্ত্রসহ) ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় ওই গানম্যানকে অবশেষে অস্ত্রসহ গ্রেপ্তার করা হযেছে। তবে প্রবাসি ওই ব্যবসায়ীকে প্রথমে আটক করা হলেও, পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। সোমবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার টিয়ারা থেকে যৌথবাহিনী ওই দু’জনকে প্রথমে আটক করে। এ ঘটনায় নবীনগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট এম এ মান্নান রবিবার উপজেলার পূর্বাঞ্চলে নির্বাচনীRead More
জামায়াত ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমা করছে, অভিযোগ জোনায়েদ সাকির
অস্থিতিশীল পরিবেশ তৈরি ও ভোট বানচালের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর প্রার্থীরা পরিকল্পিতভাবে বিভিন্ন ভোটকেন্দ্রে বাঁশের লাঠি বা দেশি অস্ত্রশস্ত্র জমা করছেন বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। মঙ্গলবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। জোনায়েদ সাকি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও নানা ধরনের আশঙ্কার কথা আমরা শুনতে পাচ্ছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা সারা দেশে আছে। সে বিষয়ে আলাপ-আলোচনা আছে। আমরা দেখলাম গত দুই দিনের মধ্যে হঠাৎ করে পরিস্থিতির অবনতি ঘটানোর একটা পরিকল্পিত চেষ্টা আছে। গতকাল সোশ্যাল মিডিয়ায়Read More
ভোটের অধিকার বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ভোজন বাড়ি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘১৭ বছর পর মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। এই ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।’ জোনায়েদ সাকি বলেন, ‘গত দু’দিনে নির্বাচনী পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে লাঠিসোঁটা নিয়ে উপস্থিত থাকার আহ্বান ও বাঁশ জমা করার তথ্য আমরা পেয়েছি।’Read More
ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্দেশে স্বতন্ত্র প্রার্থী রুমিন কে সমর্থন
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের একাংশ) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্দেশে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন জানিয়েছে । সোমবার রাতে তার নির্বাচনী প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে দলের কেন্দ্রীয় ও উপজেলার নেতারা এ সমর্থন জানান। নেতারা জানান জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ব্যরিস্টার শামিম হায়দার পাঠোয়ারির নির্দেশে স্বতন্ত্র প্রার্থী ব্যরিস্টার রুমিন ফারহানা কে সমর্থন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। জাতীয় পার্টির কেন্দীয় ভাইস চেয়ারম্যন এড আবদুল হামিদ ভাসানী ও সরাইল উপজেল আহ্বায়ক মো. এমদাদুল হক সালেখ এর নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ, স্বতন্ত্র প্রার্থীRead More
নবীনগরে বিএনপির প্রার্থী আব্দুল মান্নানের জনসভায় জনতার ঢল
নির্বাচিত হলে ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ ও বালু সন্ত্রাসীদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে: আব্দুল মান্নান
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪৭ ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এড. এম এ মান্নানকে বিজয় করার লক্ষ্যে নবীনগর উপজেলার বিএনপি কতৃক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে নবীনগর উপজেলার নবীনগর পৌর বিএনপির আয়োজনে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া- ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এড:আব্দুল মান্নান। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মান্নান বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবংRead More



















