Main Menu

Thursday, February 12th, 2026

 

ভোট দিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জেলার পৌর এলাকার পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্ত্রী, সন্তানকে সঙ্গে নিয়ে তিনি ভোট দেন। এ সময় খালেদ হোসেন মাহবুব উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ হয়েছে। ভোট দিতে পেরে আমি খুশি। আশা করি সুষ্ঠRead More


ভোট দিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী জোনায়েদ সাকি

বাঞ্ছারামপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ফেব্রয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার ফরদাবাদ ইউনিয়নের কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপির জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সাকি বলেন, আজকের দিনটি অনেক প্রতীক্ষিত। অসংখ্য শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা এ দিনটি পেয়েছি। গণতান্ত্রিক সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াই থেকে শুরু করে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় আজকের এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এRead More


সরাইলে পোলিং অফিসারের মৃত্যু

মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইলে ভোটগ্রহণ চলাকালে ডিউটিরত অবস্থায় এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মোঃ মুজাহিদুল ইসলাম। তিনি সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন  ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন। জানা গেছে, তিনি সরাইল উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম কেন্দ্রে ৫১ নং ভোটকেন্দ্রে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবেRead More


ভোট দিয়েছেন রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি ভোট দেন। এদিকে সারা দেশেই ১৭ বছর পর উৎসবের আমেজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদে ‍ভিড়। অন্যদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রে কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খল রক্ষাকারী বাহিনী।


This site is protected by wp-copyrightpro.com