ভোট দিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জেলার পৌর এলাকার পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্ত্রী, সন্তানকে সঙ্গে নিয়ে তিনি ভোট দেন। এ সময় খালেদ হোসেন মাহবুব উচ্ছ্বাস প্রকাশ করেন।
তিনি বলেন, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ হয়েছে। ভোট দিতে পেরে আমি খুশি। আশা করি সুষ্ঠ ভোট হবে।
কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মো. ইকবাল হোসেন জানান, এখানে মোট ভোটার ৩ হাজার ৬৮১ জন। যথাসময়ে ভোটগ্রহণ শুরু করা হয়েছে। আশা করা যায় বেলা যত ঘনিয়ে আসবে ভোটারদের উপস্থিতি তত বাড়বে।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ছয়টি সংসদীয় আসন রয়েছে। এসব আসনে প্রার্থী রয়েছেন ৪৮ জন। বেশিরভাগ আসনেই তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।সূত্র: সময় সংবাদ



















