Wednesday, February 11th, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের প্রস্তুতি সম্পন্ন, নির্বাচনী সরঞ্জাম বিতরণ
জেলায় আজ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে জেলার ছয়টি সংসদীয় আসনের আওতাধীন ৯টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের কাছে ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর শুরু করেন। এরআগে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সংসদ নির্বাচন ও গণভোটের সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, অমোচনীয় কালি, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান বড় ও ছোট ব্যাগ, মোম,Read More
যাত্রা শুরু করলো ‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম
প্রবাসীদের সঙ্গে যোগাযোগ জোরদার, দেশে বিনিয়োগ ও সুযোগ অন্বেষণে সম্পৃক্ততা বাড়ানো এবং নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে ‘শুভেচ্ছা’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে যাতায়াতে স্বচ্ছতা ও অনিয়ম রোধে কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকিট’-এরও যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত উপস্থাপন করেন। বুধবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলায় চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন গত সরকার যে স্বৈররাজনীতি করে গেছে বিএনপি ক্ষমতাসীন না হয়েও তার চেয়ে জঘন্য স্বৈররাজনীতির স্বৈরদস্যুতা চালিয়ে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় সদর আসনে মানবতার রাজনীতির দল ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী শেখ হানিফের উপর চাপুইর বাজারে জনসংযোগের সময় চতুর্দিক থেকে ঘিরে হামলা শুরু করে প্রার্থীর মাথায় আঘাত করে। প্রার্থীকে রক্ষা করতে গিয়ে ইনসানিয়াত বিপ্লবের শতাধিক সদস্য আহত হয়। অনেকেই হসপিটাল চিকিৎসা নিতে হচ্ছে। বিএনপির সন্ত্রাসী গুন্ডাচক্র নরসিংদীর শিবপুর বেলাবো এবং আরোRead More
বিএনপি প্রার্থী মান্নানের সাথে ভাইরাল হওয়া সেই গানম্যান যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিএনপি প্রার্থীর সঙ্গে প্রবাসি এক ব্যবসায়ীর রাখা গানম্যানের (অস্ত্রসহ) ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় ওই গানম্যানকে অবশেষে অস্ত্রসহ গ্রেপ্তার করা হযেছে। তবে প্রবাসি ওই ব্যবসায়ীকে প্রথমে আটক করা হলেও, পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। সোমবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার টিয়ারা থেকে যৌথবাহিনী ওই দু’জনকে প্রথমে আটক করে। এ ঘটনায় নবীনগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট এম এ মান্নান রবিবার উপজেলার পূর্বাঞ্চলে নির্বাচনীRead More
জামায়াত ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমা করছে, অভিযোগ জোনায়েদ সাকির
অস্থিতিশীল পরিবেশ তৈরি ও ভোট বানচালের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর প্রার্থীরা পরিকল্পিতভাবে বিভিন্ন ভোটকেন্দ্রে বাঁশের লাঠি বা দেশি অস্ত্রশস্ত্র জমা করছেন বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। মঙ্গলবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। জোনায়েদ সাকি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও নানা ধরনের আশঙ্কার কথা আমরা শুনতে পাচ্ছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা সারা দেশে আছে। সে বিষয়ে আলাপ-আলোচনা আছে। আমরা দেখলাম গত দুই দিনের মধ্যে হঠাৎ করে পরিস্থিতির অবনতি ঘটানোর একটা পরিকল্পিত চেষ্টা আছে। গতকাল সোশ্যাল মিডিয়ায়Read More



















