Monday, February 9th, 2026
নবীনগরে বিএনপির প্রার্থী আব্দুল মান্নানের জনসভায় জনতার ঢল
নির্বাচিত হলে ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ ও বালু সন্ত্রাসীদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে: আব্দুল মান্নান
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪৭ ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এড. এম এ মান্নানকে বিজয় করার লক্ষ্যে নবীনগর উপজেলার বিএনপি কতৃক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে নবীনগর উপজেলার নবীনগর পৌর বিএনপির আয়োজনে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া- ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এড:আব্দুল মান্নান। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মান্নান বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবংRead More
৫৪ বছরে উন্নয়নের নামে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে: চরমোনাই পীর
মোহাম্মদ মাসুদ, সরাইল : বাংলাদেশের মানুষ গত পাঁচ দশকের বেশি সময় ধরে একই শাসনের পুনরাবৃত্তি দেখেছে, কিন্তু কাঙ্ক্ষিত কল্যাণ পায়নি বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন। গত ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। দেশের উন্নয়নে তারা ব্যর্থ হয়েছে। আবার তাদেরকে ভোট দিলে একইভাবে দুর্নীতি ও লুটপাট চলবে। দেশের জন্য নতুন করে উন্নয়নের গল্প কেন, দরকার সৎ, যোগ্য ও নেতৃত্ব। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে হাতপাখা মার্কায় পদপ্রার্থীRead More
ভোটের মাঠে ছক্কা হাঁকাতে পারেন নজরুল ইসলাম নজু
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে হাতপাখার নীরব জোয়ার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৫ সংসদীয় আসনে এবারের নির্বাচনী রাজনীতিতে ধীরে ধীরে একটি নীরব কিন্তু লক্ষণীয় পরিবর্তন চোখে পড়ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু ‘হাতপাখা’ প্রতীক নিয়ে এমন এক অবস্থানে পৌঁছেছেন, যা এখন আর কেবল প্রতীকী অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং ক্ষমতাসীন দল, ধান প্রতীক ও অন্যান্য জোটভুক্ত প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি মাঠে সক্রিয় ও দৃশ্যমান উপস্থিতি বজায় রেখেছেন। নির্বাচনী প্রচারণার শুরুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বৃহত্তর রাজনৈতিক জোটের অংশ হিসেবে থাকায় নজরুল ইসলাম নজু সেই পরিচয়ের মধ্য দিয়েই ভোটারদের কাছে পৌঁছান। সে সময় মাঠপর্যায়ে তার গণসংযোগRead More
ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন : সোমবার সরাইল আসছেন চরমোনাই পীর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ- বিজয়নগরের ২ ইউনিয়ন) আসনের দলীয় প্রার্থী শায়খ নেছার আহমদ আন নাছিরীর সমর্থনে সরাইলের বিশ্বরোড সংলগ্ন মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা চত্বরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। দলীয় প্রধানের সরাইলে নির্বাচনী জনসভা উপলক্ষে রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপকRead More
গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে যুগপৎ আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করার কোনো বিকল্প নেই:: জোনায়েদ সাকি
উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে ‘মাথাল’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি ও গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি। রবিবার (৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুরে আয়োজিত বিভিন্ন নির্বাচনী পথসভা ও জনসভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। পথসভায় ভোটারদের উদ্দেশ্যে জোনায়েদ সাকি বলেন, আপনাদের একটি ভোটই পারে এলাকার উন্নয়ন, শান্তি ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে। দীর্ঘদিন ধরে দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে যুগপৎ আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করার কোনো বিকল্প নেই। তিনিRead More
খেজুর গাছে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে: মাওলানা জুনায়েদ আল হাবিব
মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরের চান্দুরা খেলার মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, “খেজুর গাছে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, আর আমি আপনাদের সেবক হিসেবে কাজ করব।” তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনা হবে। চান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে এবং আফজাল হোসেন আলমগীর ও আলী হোসেনের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম, ঢাকা মহানগর বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, আল্লামাRead More
নবীনগরে নাজমুল হোসেন তাপসের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের নির্বাচনী সভা রবিবার (৮/২) বিকেলে নবীনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে সদ্য বহিষ্কৃত বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস (ফুটবল মার্কা) নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনের ইস্তেহার ঘোষণা করে বলেন, আমি যদি আল্লাহর রহমতে ও মানুষের ভালোবাসা নিয়ে ফুটবল মার্কায় নির্বাচিত হতে পারি তাহলে সকল ক্ষেত্রে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দুর্নীতি, গায়েবী মামলা, মামলা বাণিজ্য, ভূমি দখল ও চাঁদাবাজি বিরুদ্ধে আপোষহীনRead More
ভয়ভীতি প্রদর্শন, গ্রেফতারের হুমকির অভিযোগ ও প্রতিকূল পরিবেশ
ব্রাহ্মণবাড়িয়া-২ :: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী জিয়াউল হক মৃধা
মোহাম্মদ মাসুদ : নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল ও আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার দুটো ইউনিয়ন আসনে জাতীয় পার্টির প্রার্থী ও কেন্দ্রীয় জাপা নেতা সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। রোববার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। প্রেসবিজ্ঞপ্তিতে তিনি বলেন, ৫ আগস্টের পর সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের স্বার্থে এবং প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাকে তিনটি মামলায় আসামী করে এলাকা থেকে বিতাড়িত করা হয় । যদিও কোনো ঘটনার সাথে তার সম্পৃক্ততা ছিলো না এমনকি ঐসময় তিনি সংসদ সদস্যও ছিলেন না। তিনি আরো উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেRead More
নবীনগরে যুবদলের দুই নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও নবীনগর পৌর যুবদলের সভাপতিকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। শনিবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ জারি করা হয়। বহিষ্কৃতরা হলেন- নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী এবং নবীনগর পৌর যুবদলের সভাপতি আলী আজম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ওRead More



















