Main Menu

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন : সোমবার সরাইল আসছেন চরমোনাই পীর

[Web-Dorado_Zoom]
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ- বিজয়নগরের ২ ইউনিয়ন) আসনের দলীয় প্রার্থী শায়খ নেছার আহমদ আন নাছিরীর সমর্থনে সরাইলের বিশ্বরোড সংলগ্ন মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা চত্বরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
দলীয় প্রধানের সরাইলে নির্বাচনী জনসভা উপলক্ষে রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ।
লিখিত বক্তব্যে অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ইসলামপন্থীদের নিয়ে এক বাক্স নীতিতে ৮ দল গঠিত হয়েছিলো। এই ৮ দলের আনুষ্ঠানিক নাম না থাকলেও এটি ছিলো নির্বাচনী সমঝোতা। এক পর্যায়ে এসে জামায়াতে ইসলামী বড়ভাই সুলভ আচরণ ও মোড়লিপনা শুরু করে। শরীক ৭ দলকে না জানিয়ে আরো ৩টি লিবারেল দলকে যুক্ত করা হয়। অধিকাংশ জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সকল আসনে শক্তিশালী অবস্থানে আছে সেসব আসন এনসিপিকে চুড়ান্তভাবে কথা দিয়ে ১১ দলে অর্ন্তভুক্ত করে। কিন্তু জামায়াতে ইসলামীর আমীর যখন ইসলামী শরীয়াহ আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেনা এবং প্রচলিত আইনেই দেশ চালাবে বলে ঘোষনা দেয় তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে নির্বাচন করার ঘোষণা দেয়।
“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই মূলনীতি থেকে তারা সরে আসায় তাদের প্রতি আমাদের আস্থাহীনতার জন্ম দেয়। তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত ইশতেহারের অন্যতম অঙ্গীকার হচ্ছে, রাষ্ট্র পরিচালনার সর্বস্তরে শরীয়াহ’র প্রাধান্য ও মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম, দেশ ও মানবতার পক্ষে হাতপাখা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনের দলীয় প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক গাজী নিয়াজুল করিম, ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ- বিজয়নগরের ২ ইউনিয়ন) আসনের দলীয় প্রার্থী শায়খ নেছার আহমদ আন নাছিরী।
উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বেলাল, প্রচার ও দাওয়া সম্পাদক এম. আবু হানিফ, সদস্য সৈয়দ আনোয়ার আহমেদ লিটন, সরাইল উপজেলা সভাপতি হাজী সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, আশুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, দলীয় প্রধানের জনসভা উপলক্ষে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। লোকে লোকারন্য হবে জনসভা।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares