Main Menu

Monday, February 16th, 2026

 

চারদিন পর আখাউড়া বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

টানা চারদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১২ ফেব্রুয়ারি থেকে টানা চারদিন বন্ধ থাকার পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। আখাউড়া স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. রুকনুদ্দিন বলেন, “সকালে ১৪টি ট্রাকে প্রায় ১২০ টন মাছ ভারতে রপ্তানি হয়েছে। মাছ ছাড়াও ৬টি গাড়িতে পাথর, শুঁটকি ও সিমেন্ট বোঝাই ট্রাক ছাড়পত্র নিয়ে ভারতে প্রবেশ করেছে।” আখাউড়া কাস্টমসRead More


নবীনগরে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মিঠু সূত্রধর পলাশ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আট প্রার্থীর মধ্যে পাঁচজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই আসনে মোট ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৭৩৬ জন, নারী ভোটার ২ লাখ সাত হাজার ৮৬ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৪জন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, জামানত রক্ষার জন্য প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ পেতে হয়। সে হিসাবে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ছিল অন্তত ৩১ হাজার ৮৪৫টি ভোট। তবে পাঁচ প্রার্থী সেই কোটাRead More


বাঞ্ছারামপুরে ১০ প্রার্থীর ৮ জনই হারিয়েছেন জামানত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মোট ১০ জন প্রার্থী অংশ নিলেও তাদের মধ্যে ৮ জনই জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী এ তথ্য জানা যায়। এ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মাথাল প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৯৫ হাজার ৩৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছে ৩৯ হাজার ৯৭৬ ভোট। ব্রাহ্মণবাড়িয়া জেলার এই আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৫৩ হাজার ৫০ যা মোট ভোটের ৫২.৫৮ শতাংশ। নিয়ম অনুযায়ীRead More


কসবায় ইকবাল হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইকবাল হোসেন (৫০) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোররাতে প্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জের তাহিরপুর থানার নীলাদ্রি লেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে আনোয়ার হোসেন (৩৮) ও একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে ফয়সাল মিয়া (২২)। পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারি সকালে শিমরাইল গ্রামের মধ্যপাড়া বাজারে একটি দোকানের সামনে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে ফয়সাল মিয়া হাতে থাকা কোদাল দিয়ে ইকবাল হোসেনের মাথায় আঘাত করেন বলেRead More


নাসিরনগর জিতু মেম্বার হত্যা মামলার আসামি গ্রেফতার

নাসিরনগর থানাধীন এলাকার জিতু মিয়া মেম্বারকে গুরুতর জখম করে হত্যার মামলার ৬নং এজাহারভুক্ত আসামি মো. উজ্জল মিয়াকে (২১) ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। এতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন এলাকার জিতু মিয়া মেম্বারকে গত ১২ জানুয়ারি গুরুতর জখম করে হত্যা করা হয়। এই মামলার ৬নং এজাহার নামীয় আসামি শাহা আলমের ছেলে মো. উজ্জল মিয়াকে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় র‍্যাব-৩ এর একটি বিশেষ অভিযানিক দল ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে। মামলারRead More


রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন রুমিন ফারহানা। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রথমবারের মতো কোনো নারী সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন রুমিন ফারহানা। গণনায় তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ–সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। দলীয় ও স্থানীয় সূত্রেRead More


This site is protected by wp-copyrightpro.com