Sunday, February 15th, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। আজ রবিবার সকালে সদর উপজেলার সুলতানপুর এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের চাচা জাকির হোসেন, নানা চারু মিয়া ও সৌরভ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। বক্তারা জানান, ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মান্নান মিয়ার ছেলে মোঃ রাহিম মিয়া (৩৫) পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। গত ৩ ফেব্রুয়ারি মাত্র ৮ হাজার টাকার বিরোধকে কেন্দ্র করে রাফসান, লোকমান ও ইয়াসিনসহ তাদের সহযোগীরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। পরে বাড়ির অদূরে তার মরদেহRead More
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামানত হারালেন পাঁচ প্রার্থী
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের একভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩১ হাজার ৩১৪টি। সেই হিসাবে জামানত রক্ষার জন্য ন্যূনতম ২৮ হাজার ৯১৪টি ভোটের প্রয়োজন থাকলেও সংশ্লিষ্ট পাঁচ প্রার্থীর কেউই সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেননি। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. জহিরুল হক খানRead More
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর: দীর্ঘ ৩ দশক পর হারানো আসন ফিরে পেলেন বিএনপি
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) আসনে ৩০ বছর পর জয়ের মুখ দেখেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী এড:আব্দুল মান্নান (ধানের শীষে) নির্বাচিত হয়ে ৩০ বছর আগে হারানো আসনটি ফেরত পেল দলটি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রহী সতন্ত্র প্রার্থী নাজমুল হোসেন তাপস (ফুটবল)। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বাকি ছয়জন প্রার্থী জামানত হারিয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের এক–অষ্টমাংশ না পাওয়ায় এ আসনের ছয়জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীতRead More



















