Main Menu

নাসিরনগরে গোষ্ঠীগত সংঘর্ষে আহত ১০

[Web-Dorado_Zoom]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে গোষ্ঠীগত সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নির্বাচনের বিষয় নিয়ে তোফাজ্জলের গোষ্ঠী ও ফখরুলের গোষ্ঠীর মধ্যে পূর্ব বিরোধ ছিল। শুক্রবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে কথা-কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ১০ জন আহত হয়। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘর।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নজরদারিতে রেখেছে।

নতুন করে সংঘাত এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন সাবেক মন্ত্রী ৫ (পাঁচ)বারের নির্বাচিত সাংসদ কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ এডভোকেট হারুন অর রশিদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুলে ভোট দেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares