Tuesday, October 13th, 2026
তিতাস-বুড়ি নদীর তীর ও কৃষিজমি গিলছে ভেকু সিন্ডিকেট, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস ও বুড়ি নদীর তীরসহ আশপাশের তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। দিনের আলো ছাড়াও রাতের আঁধারে একাধিক ভেকু (এক্সকাভেটর) দিয়ে নদীর পাড় ও কৃষিজমি কেটে মাটি তুলে ট্রলারে করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এতে একদিকে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে বর্ষায় নদীভাঙনের তীব্র ঝুঁকিতে পড়েছেন তীরবর্তী এলাকার বাসিন্দারা। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সরেজমিনে ও স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, উপজেলার দক্ষিণ কাইতলা ইউনিয়নের গোয়ালী গ্রামেরRead More
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালিমা লেপনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্বালন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ অন্যান্য লেখক ও চলচ্চিত্রকারের গ্রাফিতিতে কালিমা লেপনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্বালন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাংস্কৃতিক সংগঠন সোনালি সকাল। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা, কবি, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন। কর্মসূচির শুরুতে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আঘাতের প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা। কর্মসূচিতে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিমা লেপন শুধু দেয়ালচিত্র বিকৃতির ঘটনা নয়; এটিRead More
নবীনগরে মেঘনায় মধ্যরাতে অস্ত্রের মুখে অবৈধ বালু উত্তোলন: হুমকিতে ফসলি জমি, নির্বিকার প্রশাসন!
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের চরমানিকনগর-সংলগ্ন মেঘনা নদীতে রাতের আঁধারে অস্ত্রের মুখে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। প্রতিদিন রাত ১০টার পর থেকেই ১০ থেকে ১৫টি শক্তিশালী ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। মেঘনা নদীর রায়পুরা অংশের চরমধুয়া এবং নবীনগর অংশের চরমানিকনগর মৌজায় দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। স্থানীয় কৃষকদের অভিযোগ, রাতের আঁধারে ড্রেজার দিয়ে গভীর থেকে বালু উত্তোলনের ফলে নদীতীরবর্তী ফসলি জমি ও বিস্তীর্ণ চর এলাকা ক্রমাগত নদীগর্ভে বিলীন হয়েRead More
নাসিরনগরে এমপির তিন স্বজনের সারের ডিলারশিপ, উঠেছে স্বজনপ্রীতির অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সারের ডিলার নিয়োগের তালিকায় বিএনপির সংসদ সদস্য এম এ হান্নানের ছেলে, ভগ্নিপতি ও ভাগনের স্ত্রীর নাম আসা নিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ডিলারশিপপ্রত্যাশীরা। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের সারের ডিলার নিয়োগের তালিকা প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, উপজেলার গোকর্ণ ইউনিয়নে এমপি এম এ হান্নানের ছেলে আদনান সাদী ‘মেসার্স আলীয়াহ ট্রেডার্স’ নামে, নাসিরনগর সদর ইউনিয়নে তাঁর ভগ্নিপতি আরক মিয়া ‘মেসার্স আয়ান ট্রেডার্স’ নামে এবং গোয়ালনগর ইউনিয়নে তাঁর ভাগনের স্ত্রীRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ছাত্রলীগ নেতা টিটু ভূঁইয়া গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা টিটু ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি কসবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার এজাহারনামীয় আসামি। রোববার (১১ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টিটু ভূঁইয়া কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের আলমাস ভূঁইয়ার ছেলে। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, টিটু ভূঁইয়া কসবা উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রভাব কাজে লাগিয়ে তিনি এলাকায় ড্রেজার ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেRead More
ব্রাহ্মণবাড়িয়া ডিএসবিতে ২১ বছরের কর্মজীবন, চিরবিদায় নিলেন মোয়াজ্জেম হোসেন
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চের (ডিএসবি) সাবেক সদস্য মশিউর রহমান মাতুব্বর, যিনি সবার কাছে মোয়াজ্জেম হোসেন নামে পরিচিত ছিলেন, আর নেই। আনুমানিক বয়স হয়েছিল ৬০ বছর। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সাবেক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গত শনিবার (১০ অক্টোবর) ভোররাত ২টার দিকে ঢাকার মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরে শনিবার বাদ আসর বরিশালের বাকেরগঞ্জে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কর্মজীবন শেষে তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বরিশাল শহরে বসবাস করছিলেন। মোয়াজ্জেম হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ ২১ বছরRead More
কসবায় দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট প্রায় ১৫ লাখ টাকার মালামাল
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতেরা দুই বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, দামি মোবাইল ফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের ভাষ্য, ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল পুলিশ পরিচয়ে প্রথমে প্রবাসী রমজান মিয়ার বাড়িতে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের, এমনকি শিশুদেরও হাত-পা বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে প্রায় এক ঘণ্টা ধরে ডাকাতি চালায়। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০Read More
আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি ও প্রণামির টাকা লুট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের পেছনের দিকের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে স্বর্ণ ও রুপার অলংকার, ছয়টি মূর্তি এবং ভক্তদের প্রণামির টাকা নিয়ে গেছে চোরেরা। সোমবার (১২ অক্টোবর) সকালে মন্দিরের পূজারি এসে চুরির বিষয়টি দেখতে পান। খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এর আগে পূজা উদযাপন পরিষদ ও আখড়া পরিচালনা কমিটির সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার পর থেকে সোমবার সকাল পর্যন্ত কোনো একসময় চুরির ঘটনা ঘটে। চোরেরা মন্দিরের পেছনের দিকের গ্রিল ভেঙে ভেতরেRead More
এক টিকিটে ১০-১২ যাত্রীর কাছে বিক্রি, ৮৩ ভুয়া টিকিটসহ ব্ল্যাকার কালু গ্রেফতার, তিন মাসের জেল
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভুয়া ট্রেনের টিকিট তৈরি করে বিক্রির অভিযোগে রিপন মিয়া ওরফে কালু (৩৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রিপন মিয়া পৌর শহরের উত্তর মৌড়াইল এলাকার হারুন মিয়ার ছেলে। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম ও স্টেশনRead More
ব্রাহ্মণবাড়িয়া শহরের টি.এ. রোডে ১৩ পিস ইয়াবা ও রাবার কার্তুজসহ যুবক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে ১৩ পিস ইয়াবা ও ১২-বোরের একটি পুরোনো রাবার কার্তুজসহ সুমন শীল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের টি. এ. রোড এলাকার হোটেল মিড নাইটের গলির মুখ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন দায়িত্ব পালন করছিলেন। এ সময় সুমন শীলকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালানো হয়। পরে তাঁর কাছRead More



















