Main Menu

ব্রাহ্মণবাড়িয়া শহরের টি.এ. রোডে ১৩ পিস ইয়াবা ও রাবার কার্তুজসহ যুবক গ্রেফতার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে ১৩ পিস ইয়াবা ও ১২-বোরের একটি পুরোনো রাবার কার্তুজসহ সুমন শীল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের টি. এ. রোড এলাকার হোটেল মিড নাইটের গলির মুখ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন দায়িত্ব পালন করছিলেন। এ সময় সুমন শীলকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালানো হয়। পরে তাঁর কাছ থেকে ১৩ পিস ইয়াবা ও একটি ১২-বোরের পুরোনো রাবার কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতার সুমন শীল শহরের কাজীপাড়া বণিকপাড়া এলাকার বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, সুমন শীলের বিরুদ্ধে করা দুটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগেও তাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। রোববার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares