Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ছাত্রলীগ নেতা টিটু ভূঁইয়া গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা টিটু ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি কসবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার এজাহারনামীয় আসামি।
রোববার (১১ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার টিটু ভূঁইয়া কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের আলমাস ভূঁইয়ার ছেলে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, টিটু ভূঁইয়া কসবা উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রভাব কাজে লাগিয়ে তিনি এলাকায় ড্রেজার ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে দাবি তাঁদের।
এলাকাবাসীর আরও অভিযোগ, ড্রেজার ব্যবসার মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের পাশাপাশি তাঁর বিরুদ্ধে অন্যের জমি দখলসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, টিটু ভূঁইয়া সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার এজাহারনামীয় আসামি। পুলিশের অনুরোধের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দলকে তাঁকে গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয়। পরে ডিবি সদস্যরা কাউতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
ওসি আরও জানান, নিরাপত্তার স্বার্থে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় রাখা হয়েছে। সোমবার তাঁকে আদালতে পাঠানোর কথা রয়েছে





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares