Main Menu

Tuesday, October 6th, 2026

 

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৪২

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। পরে তাদের বয়স ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মুচলেকা গ্রহণ করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিমের নির্দেশনায় শহরের পুনিয়াউট, দাতিয়ারা, রেলস্টেশন, অবকাশ পার্ক, কান্দিপাড়া, টেংকের পাড় ও মেড্ডাসহ বিভিন্ন এলাকায় অভিযানRead More


সুরকি বসিয়ে বন্ধ সড়কের কাজ, দুর্ভোগে ২০ হাজার মানুষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের তিন গ্রামের প্রায় ২০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে শুরু হওয়া সড়ক পাকাকরণের কাজ মাঝপথে বন্ধ হয়ে গেছে। প্রায় ৩ কিলোমিটার সড়কে ইটের সুরকি বসানোর পর আর কোনো কাজ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। শাহজাদাপুর, ধাউরিয়া ও নিয়ামতপুর গ্রামের বাসিন্দারা জানান, স্বাধীনতার পর থেকেই তারা কাঁচা সড়ক দিয়ে চলাচল করে আসছেন। বর্ষাকালে বৃষ্টির পানি জমে সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যায়। এতে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় যাত্রীদের গাড়ি থেকে নেমে ঠেলে নিতে হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর ২০২৪ সালেRead More


সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ বছরের কিশোর নিহত, আহত অপর আরোহী

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমরান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেলে থাকা অপর আরোহী আহত হয়েছেন। নিহত ইমরান ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকার মৃত মনু মিয়ার ছেলে। তার স্থায়ী বাড়ি নরসিংদীতে। ইমরান শহরের কাউতলী স্টেডিয়াম মার্কেটের হাবিব পার্টস ফেয়ার নামে একটি মোটরসাইকেল পার্টসের দোকানে কাজ করত। রোববার সন্ধ্যায় কাউতলী থেকে আখাউড়ার দিকে যাওয়ার পথে রাধিকা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ইমরানসহ দুজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত ইমরানকে ঢাকার শ্যামলীর সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়াRead More


ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বাবুল মিঞা বিসিআইসির নতুন চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর গ্রামের সন্তান মো. বাবুল মিঞা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি এর আগে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে প্রেষণে বিসিআইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাঁর চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মো. বাবুল মিঞা প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ২৫ জানুয়ারি সংগঠনটির নতুন কমিটিতে তিনি মহাসচিব নির্বাচিত হন। বিসিআইসি দেশের সার ওRead More


ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের দামচাইল, খোলাপাড়া, সাদেকপুর ও হাংমাড়া মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন তারিফ (২০), সালমান (৪), বায়জিদ (১১), তারিন (১৬), আশরাফুল (১২), তসিবা (৯), রবিউল্লাহ (৪০), জামাল (৪৫), আব্দুল বাসার (৭০), নুর আলম (৪০), ইয়াসমিন (৩৫), তোফাজ্জল (১৭) ও সাফিয়া (৩২)। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,Read More


ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের সাবেক নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকেলে শহরের কাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর সদর উপজেলার সাদেকপুর এলাকার মৃত হাজী বজলুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, নাশকতার একটি মামলায় জাহাঙ্গীরের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করাRead More


এমপি শ্যামলের অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন দিল ছাত্রদল

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নারী শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনের সময় স্যানিটারি প্যাড সহজে পাওয়ার সুযোগ তৈরি করতে দুটি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের অর্থায়নে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মেশিন দুটি স্থাপন করা হয়। বেগম খালেদা জিয়া ছাত্রীনিবাস ও নতুন ছাত্রী হোস্টেলে পৃথকভাবে একটি করে ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। নারী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সময়ে জরুরি সামগ্রী সহজে প্রাপ্তি এবং তাদের দৈনন্দিন সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মেশিন স্থাপনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল এ.কে.এম. হক, উপাধ্যক্ষRead More


বিশ্ব শিক্ষক দিবসে ব্রাহ্মণবাড়িয়ার আহসান শাহরিয়ারসহ ১০২ জন পেলেন গুণী শিক্ষক সম্মাননা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা পদক দেওয়া হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক (প্রাণিবিজ্ঞান) মো. আহসান শাহরিয়ার তোহফা গুণী শিক্ষক হিসেবে এ সম্মাননা পেয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা পদক ও স্মারক তুলে দেওয়া হয়। এবার ১০২ জন শিক্ষককে ১৪টি শিক্ষা-স্তর বা প্রতিষ্ঠানভিত্তিক ক্যাটাগরি এবং একটি বিশেষ ক্যাটাগরিতে ভাগ করে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে **কলেজ পর্যায় (সাধারণ) ক্যাটাগরিতে ১৫ জন** শিক্ষক নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরির তালিকায় ব্রাহ্মণবাড়িয়া সরকারিRead More


চেয়ারম্যান জালাল উদ্দিনকে পুনর্বহালের নির্দেশ ডিসির, অভিযোগ তুলে ডাকা প্রেস কনফারেন্স বাতিল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিনকে স্বপদে পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে তাঁর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কার্যালয় থেকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসনের চিঠিতে বলা হয়েছে, একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার স্বার্থে আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছিল। পরে জালাল উদ্দিন জামিনে মুক্ত হয়ে গত ২৩ আগস্ট চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্বRead More


সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে ব্যাপক আয়োজন, বিজয়ীদের পুরস্কার বিতরণ

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে ছিল চিত্রাঙ্কন, নজরুলসংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও একক অভিনয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধানRead More


This site is protected by wp-copyrightpro.com