Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের সাবেক নেতা গ্রেফতার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকেলে শহরের কাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর সদর উপজেলার সাদেকপুর এলাকার মৃত হাজী বজলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, নাশকতার একটি মামলায় জাহাঙ্গীরের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares