September, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বিএনপিরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷ আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নামিম জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁ’র ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁ’র ছেলে। নিহত দুইজন সম্পর্কে তারা চাচাতো ভাই। নিহতের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোররাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটিRead More
সরাইলে ইউপি চেয়ারম্যান মোশারফ গ্রেপ্তার
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সরাইল সদর উপজেলার সকাল বাজারের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুয়াইল ইউনিয়নের একটি জায়গার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মারামারি মামলার এজাহারভুক্ত আসামি অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেনRead More
চেক জালিয়াতির মামলায় আখাউড়ায় আরএনবি সিপাহি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চেক জালিয়াতির মামলায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সিপাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. আলমগীর হোসেন অপু আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চৌকিতে সিপাহি হিসেবে কর্মরত। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় সিআর-৫০৫/২০২৬ নম্বর মামলা রয়েছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় ২৭ জুলাই মামলাটি করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আলমগীর হোসেন একজনকে চেক দিয়েছিলেন। ওই চেকে পর্যাপ্ত অর্থ না থাকায় মামলাRead More
বাঞ্ছারামপুরে গভীর রাতে যুবলীগ নেতার বাড়ির ঘরে আগুন, পুড়েছে আসবাবপত্র, রাজনৈতিক বিরোধের সন্দেহ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দরিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মির্জা শফিকুল ইসলাম স্বপনের পৈতৃক বাড়ির একটি বসতঘরে গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের কাঠ ও টিনের কাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, গভীর রাতে ওই বাড়িতে আগুনের শিখা দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুনRead More
আশুগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাহিদা ইসলাম (৭) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদুল (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহিদা ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী মোজাম্মেল মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। আটক জাহিদুল সম্পর্কে মাহিদার চাচা বলে জানিয়েছে পরিবার। নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার জুমার নামাজের পর মাহিদাকে পানি খাওয়ানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যায় জাহিদুল। এরপর তাকে ধর্ষণ করে হত্যার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাহিদার মাRead More
রবীন্দ্রনাথের রান্নাঘরে ব্রাহ্মণবাড়িয়ার পাচক
আমাদের প্রসঙ্গিত মানুষটির খোঁজ পেয়েছিলাম বিশ শতকের আটের দশকের একেবারে গোড়ার দিকে। খোদ রবীন্দ্রনাথের রসুইঘরে ঠাঁই পাওয়া মুসলমান পাচক গেদু মিয়ার খোঁজ দিয়েছিলেন প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক। বলেছিলেন বটে, তবে কোথায় তিনি থাকেন, সে কথা ঠিকঠাকমতো বলতে পারেননি। কেবল বলেছিলেন, পিয়নের কাজ করেন সরকারের পরিবার পরিকল্পনা বিভাগে। সেই সূত্র ধরেই ১৯৮২ সালের প্রথম দিকে তাঁকে পেয়ে যাই গ্রিন রোডের গ্রিন সুপার মার্কেটের দোতলায় অবস্থিত উল্লিখিত দপ্তরের দোরগোড়া লাগোয়া নিরিবিলি একটা কক্ষে। আপন মনে সেলাইয়ের কাজ করছিলেন। চোখে পুরু লেন্সের চশমা। আমি তাঁর সঙ্গে একটুক্ষণ কথা বলতে চাই, এ অভিপ্রায়Read More
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনায় ট্রলারডুবি, বাঞ্ছারামপুরের নারী নিহত; নিখোঁজ ৪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলার ডুবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কারখানা সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাশিদা বেগম (৫৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কাইল্লাপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। নিখোঁজ ব্যক্তিরা হলেন—হেলাল উদ্দিন (৫৪), তার ছেলে সজীব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) ও ছেলে সামিন হোসেন (৫)। নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমিল্লারRead More
নবীনগরে নির্বাচনী পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর আলগা হাটি এলাকার ৫ নম্বর ওয়ার্ডে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার লাগানোকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই মাসের অন্তঃসত্ত্বা এক নারীর পেটে আঘাত করার পর গর্ভপাত হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই নারী ও তার স্বজনরা। তবে এ বিষয়ে পুলিশের কাছে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে নবীনগর থানা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বগডহর গ্রামের কাদের মিয়ার ছেলেRead More
মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা, অনুমোদন ছাড়াই সরকারি হাসপাতালের পাশে বিএনপি নেতার ক্লিনিক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি এলাকায় একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রাথমিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক বা হাসপাতালের অনুমোদন না দেওয়ার নির্দেশনার মধ্যে এ কার্যক্রম উদ্বোধন নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কসবা পৌর এলাকার কদমতলী মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ‘কসবা মডেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার’-এর প্রাথমিক কার্যক্রম উদ্বোধন করা হয়। হাসপাতালটির অন্যতম পরিচালক ও কসবা উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আজম এর উদ্বোধন করেন। পরে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়Read More



















