সরাইলে ইউপি চেয়ারম্যান মোশারফ গ্রেপ্তার
[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সরাইল সদর উপজেলার সকাল বাজারের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুয়াইল ইউনিয়নের একটি জায়গার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মারামারি মামলার এজাহারভুক্ত আসামি অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
« চেক জালিয়াতির মামলায় আখাউড়ায় আরএনবি সিপাহি গ্রেপ্তার (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত »



















