Main Menu

Sunday, September 27th, 2026

 

বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

বিজয়নগর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে; এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়,গত শনিবার স্থানীয় বাজারে সাবেক চেয়ারম্যান আক্তার গ্রুপের এনাম ও বকুল গ্রুপের রুবেলের মধ্যে কথা-কাটাকাটির জেরে প্রথমে সংঘর্ষের সূত্রপাত। পরে বাড়িতে ফিরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের ঘর বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সেই ঘটনার জের ধরে রোববার সকাল ৭টা থেকে দুইRead More


সরাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, আটক ১

মোহাম্মদ মাসুদ, সরাইল :ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে, এ অভিযোগে সোহান নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। জানা যায়, গতশনিবার রাতে চোরচক্রের সদস্যরা কার্যালয় থেকে চুরি করে নেওয়ার জন্য বিভিন্ন মালামাল গুছিয়ে রাখে। রোববার সকালে সেগুলো কার্যালয় থেকে সরিয়ে নেওয়ার সময় উপজেলা পরিষদে আসা লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহানকে হেফাজতে নেয়। সরাইল মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন বলেন, প্রায় এক বছর ধরে কার্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইল-নথি ও বিভিন্নRead More


আখাউড়া রেলওয়ে স্টেশন গেইটের সামনে পাকা স্থাপনা নির্মাণ বন্ধের দাবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন গেইটের সামনে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাকা স্থাপনা নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আখাউড়া উপজেলার সর্বস্তরের জনগণ ও পরিবহন শ্রমিকদের ব্যানারে স্টেশন চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এতে পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা মো. শাহজাহান চৌধুরী, আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মন্তাজ মিয়া ও অটো ইজিবাইক শ্রমিক সংগঠনের সভাপতি রুহুল আমিন। বক্তারা অভিযোগ করেন, স্টেশন গেইটের সামনের সড়কে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। এতে স্টেশনের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি ট্রেনযাত্রী ওRead More


নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল মাদ্রাসা সুপারের মরদেহ

নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ডোবা থেকে ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরিদুল রহমান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের ছাবির হোসেনের ছেলে। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরিদুল রহমান। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। শনিবার বিকেলে নাসিরনগর উপজেলারRead More


শিশু মাহিদার ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিশু মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী। এ সময় বক্তব্য দেন সদস্য সচিব মোহাম্মদ সাবের হোসেন, ঐক্যবদ্ধ আশুগঞ্জের প্রতিনিধি জয়ন্তী বিশ্বাস, জাতীয় ছাত্র শক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য সচিব শিমুল চৌধুরী, সজল চৌধুরী, যুবায়ের আহমদ, সাঈদ আব্দুল্লাহ হিমু, সুলতান নাঈমসহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মাহিদার ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বিএনপিরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷ আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নামিম জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁ’র ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁ’র ছেলে। নিহত দুইজন সম্পর্কে তারা চাচাতো ভাই। নিহতের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোররাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটিRead More


সরাইলে ইউপি চেয়ারম্যান মোশারফ গ্রেপ্তার

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সরাইল সদর উপজেলার সকাল বাজারের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুয়াইল ইউনিয়নের একটি জায়গার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মারামারি মামলার এজাহারভুক্ত আসামি অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেনRead More


চেক জালিয়াতির মামলায় আখাউড়ায় আরএনবি সিপাহি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চেক জালিয়াতির মামলায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সিপাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. আলমগীর হোসেন অপু আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চৌকিতে সিপাহি হিসেবে কর্মরত। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় সিআর-৫০৫/২০২৬ নম্বর মামলা রয়েছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় ২৭ জুলাই মামলাটি করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আলমগীর হোসেন একজনকে চেক দিয়েছিলেন। ওই চেকে পর্যাপ্ত অর্থ না থাকায় মামলাRead More


বাঞ্ছারামপুরে গভীর রাতে যুবলীগ নেতার বাড়ির ঘরে আগুন, পুড়েছে আসবাবপত্র, রাজনৈতিক বিরোধের সন্দেহ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দরিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মির্জা শফিকুল ইসলাম স্বপনের পৈতৃক বাড়ির একটি বসতঘরে গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের কাঠ ও টিনের কাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, গভীর রাতে ওই বাড়িতে আগুনের শিখা দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুনRead More


This site is protected by wp-copyrightpro.com