Friday, September 25th, 2026
আশুগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাহিদা ইসলাম (৭) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদুল (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহিদা ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী মোজাম্মেল মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। আটক জাহিদুল সম্পর্কে মাহিদার চাচা বলে জানিয়েছে পরিবার। নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার জুমার নামাজের পর মাহিদাকে পানি খাওয়ানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যায় জাহিদুল। এরপর তাকে ধর্ষণ করে হত্যার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাহিদার মাRead More
রবীন্দ্রনাথের রান্নাঘরে ব্রাহ্মণবাড়িয়ার পাচক
আমাদের প্রসঙ্গিত মানুষটির খোঁজ পেয়েছিলাম বিশ শতকের আটের দশকের একেবারে গোড়ার দিকে। খোদ রবীন্দ্রনাথের রসুইঘরে ঠাঁই পাওয়া মুসলমান পাচক গেদু মিয়ার খোঁজ দিয়েছিলেন প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক। বলেছিলেন বটে, তবে কোথায় তিনি থাকেন, সে কথা ঠিকঠাকমতো বলতে পারেননি। কেবল বলেছিলেন, পিয়নের কাজ করেন সরকারের পরিবার পরিকল্পনা বিভাগে। সেই সূত্র ধরেই ১৯৮২ সালের প্রথম দিকে তাঁকে পেয়ে যাই গ্রিন রোডের গ্রিন সুপার মার্কেটের দোতলায় অবস্থিত উল্লিখিত দপ্তরের দোরগোড়া লাগোয়া নিরিবিলি একটা কক্ষে। আপন মনে সেলাইয়ের কাজ করছিলেন। চোখে পুরু লেন্সের চশমা। আমি তাঁর সঙ্গে একটুক্ষণ কথা বলতে চাই, এ অভিপ্রায়Read More
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনায় ট্রলারডুবি, বাঞ্ছারামপুরের নারী নিহত; নিখোঁজ ৪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলার ডুবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কারখানা সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাশিদা বেগম (৫৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কাইল্লাপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। নিখোঁজ ব্যক্তিরা হলেন—হেলাল উদ্দিন (৫৪), তার ছেলে সজীব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) ও ছেলে সামিন হোসেন (৫)। নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমিল্লারRead More
নবীনগরে নির্বাচনী পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর আলগা হাটি এলাকার ৫ নম্বর ওয়ার্ডে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার লাগানোকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই মাসের অন্তঃসত্ত্বা এক নারীর পেটে আঘাত করার পর গর্ভপাত হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই নারী ও তার স্বজনরা। তবে এ বিষয়ে পুলিশের কাছে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে নবীনগর থানা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বগডহর গ্রামের কাদের মিয়ার ছেলেRead More
মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা, অনুমোদন ছাড়াই সরকারি হাসপাতালের পাশে বিএনপি নেতার ক্লিনিক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি এলাকায় একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রাথমিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক বা হাসপাতালের অনুমোদন না দেওয়ার নির্দেশনার মধ্যে এ কার্যক্রম উদ্বোধন নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কসবা পৌর এলাকার কদমতলী মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ‘কসবা মডেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার’-এর প্রাথমিক কার্যক্রম উদ্বোধন করা হয়। হাসপাতালটির অন্যতম পরিচালক ও কসবা উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আজম এর উদ্বোধন করেন। পরে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়Read More



















