Main Menu

Saturday, August 29th, 2026

 

তিতাস নদীতে মহড়া, শোভনসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৩৪ নেতার নামে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে মহড়া দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনসহ সংগঠনটির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিজয়নগর থানায় মামলাটি করা হয়। মামলায় শোভনকে প্রধান আসামি করে জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রলীগের ৩৪ নেতার নাম উল্লেখ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট বিজয়নগর উপজেলার দত্তখোলা এলাকায় তিতাস নদীতে শোভনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা মহড়া দেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এসআই আনিসুরRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়ন ও নাগরিক দুর্ভোগ কমাতে পৌর কর্তৃপক্ষের সঙ্গে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি-পরিবেশ) ব্রাহ্মণবাড়িয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার অনুপ্রেরণায় গঠিত এসিজি-পরিবেশ এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক মো. শরিফুল ইসলাম বলেন, খাল দখল, পুকুর দখল ও ভরাট, ড্রেনে ময়লা ফেলা এবং যানজটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে পৌর নাগরিকদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চলছে। অনুমোদনবিহীন ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি এ বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।Read More


পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, উদ্ধার ৯ বস্তা গাঁজা

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী একটি মাইক্রোবাস। পরে ক্রেন দিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এ সময় পুকুর থেকে ভাসমান অবস্থায় নয় বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে গাড়িতে থাকা চালক ও পাচারকারীরা পালিয়ে গেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করা মাইক্রোবাস ও গাঁজা কসবা থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কসবা থানার একটি দল সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায়। এ সময়Read More


সরাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে পাথর ও বালুবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হোসেন (৪০) নামে এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। এ দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে শত শত যানবাহন আটকা পড়ে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার মালিহাতা ও শান্তিনগরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় পাথরবোঝাই ও বালুবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবাহী ট্রাকের চালক মোহাম্মদ হোসেন পায়ে গুরুতর আঘাত পান। স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেলRead More


জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট নির্বাচন, ৭ পদে ৪৯ প্রার্থী

প্রায় ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন বুধবার ৪০ জন এবং বৃহস্পতিবার শেষ দিনে আরও ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া শহর। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। কেউ ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন, কেউ মোবাইল ফোনে ভোট চাইছেন, আবার অনেকে সরাসরি ভোটারদের সঙ্গে দেখা করে নিজেদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। আগামী ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়াRead More


বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পৌর এলাকার ফায়ার সার্ভিস মাঠে নেক্সোরা ট্রেডিং করপোরেশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করা হয়। ফিতা ও কেক কেটে মেলার উদ্বোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুছা। পরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান পলাশ বলেন, দীর্ঘদিন ধরে বাঞ্ছারামপুরের মানুষ সুস্থ বিনোদনRead More


তিতাস নদীতে ছাত্রলীগের মহড়া: আখাউড়ায় তিন নেতাকর্মী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে মহড়া দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় আখাউড়া থেকে সংগঠনটির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আখাউড়া উপজেলার দেবগ্রামের ইমন খান (২৯), নুরপুর এলাকার মো. আনিসুর রহমান (৩৮) ও কোড্ডা এলাকার শওকত আলী। শওকত আলী বর্তমানে পৌর এলাকার মসজিদপাড়া এলাকায় বসবাস করেন। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি বিজয়নগর উপজেলার তিতাস নদীতে মহড়া দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। মামলায়Read More


সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের জামিয়া ইউনিসিয়া মাদ্রাসা থেকে কওমি ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে মিছিলটি বের হয়। এতে প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সমালোচনা করেন। তারা তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং বক্তব্যের জন্য তাকে ক্ষমাRead More


কর্মসূচি পালনে অনড় এনসিপি, একই স্থানে কওমী ছাত্রদের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। আজ শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সমন্বয় সভা আহবান করেছে এনসিপি। তবে এই কর্মসূচির আগে ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সংসদে এমপি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার রাতে শহরের বিক্ষোভ করেছেন তারা। পাশাপাশি শনিবার বিকেল ৩টায় একই স্থানে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে কওমী ছাত্র ঐক্য পরিষদ। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠন মো. আতাউল্লাহ এই বিষয়ে জানান, পূর্বঘোষিত আজকের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক সমন্বয় সভা বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতেRead More


হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ, ‘ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমা অনেকটা নিষিদ্ধের মতো। তাঁর এই বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ওপর চাপিয়ে দিয়েছেন এবং জেলার আলেম-ওলামাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কনসার্ট বন্ধ হওয়ার খবর গণমাধ্যমে যেভাবে এসেছে, বাস্তব চিত্র ছিল ভিন্ন। গভীর রাতে উচ্চ শব্দের কারণে মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায়Read More


This site is protected by wp-copyrightpro.com