Main Menu

Saturday, August 29th, 2026

 

নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পরিত্যক্ত একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ১৮ বছর বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি পচে যাওয়ায় এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম চটিপাড়া এলাকার একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনRead More


This site is protected by wp-copyrightpro.com