Main Menu

Monday, August 24th, 2026

 

সমীরের ‘সামনাসামনি খেলবো’ স্ট্যাটাসের জবাব দিলেন ছাত্রলীগ নেতা রুবেল

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনকে উদ্দেশ করে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর দেওয়া ফেসবুক স্ট্যাটাসের জবাব দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি রবিউল হোসেন রুবেল। রোববার (২৩ আগস্ট) সমীর চক্রবর্তীর স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে রবিউল হোসেন রুবেল লেখেন, ‘হুমকি দেন দাদা, আপনার ক্ষমতা সম্পর্কে ধারণা সবার আছে। তারিখ, সময় যখন নির্ধারণ করব, তখন তোমাকে ব্রাহ্মণবাড়িয়ার সীমানায় তো দূরের কথা, কিশোরগঞ্জের হাওরেও খুঁজে পাব না।’ এর আগে শাহাদাৎ হোসেন শোভনের প্রকাশ্যে আসার বিষয়টি নিয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী ফেসবুকে লিখেছিলেন, ‘আশুগঞ্জেরRead More


শোভনকে চ্যালেঞ্জ ছুড়লেন ছাত্রদল নেতা সমীর, ‘সামনাসামনি একদিন খেলবো’

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের প্রকাশ্যে আসার ঘটনায় তাকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী। রোববার (২৩ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সমীর চক্রবর্তী লেখেন, **‘আশুগঞ্জের চরে খালে বিলে প্রোগ্রাম করেই এই অবস্থা—তারিখ, সময়, স্থান নির্ধারিত করে এসো, সামনাসামনি একদিন খেলবো।’** সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শোভনের নামে পরিচালিত **‘ছাত্রনেতা শাহাদাৎ হোসেন শোভন ভাই’** নামের আইডি থেকে ‘আজ শহরে রাজা এসেছে!’ এবং ‘শহরে আজ রাজা এসেছিলো ’ শিরোনামে একাধিক ভিডিও পোস্ট করা হয়। এসব ভিডিওতে শোভনকে স্পিডবোটে হাতRead More


কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে অটোরিকশা চালক হত্যা, নারীসহ গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক ব্যবহার করে সিএনজিচালিত অটোরিকশা চালক হোসেন মিয়াকে হত্যার ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে কুমিল্লার দেবিদ্বার ও কোতোয়ালি এলাকায় পৃথক অভিযান চালিয়ে র‌্যাব-৯ ও র‌্যাব-১১-এর যৌথ দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবিদ্বার থানার দুয়ারিয়া এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে মো. আবুল বাশার (৪৪) এবং কোতোয়ালি থানার সংরাইশ এলাকার মৃত রফিক মিয়ার মেয়ে নাজমুন নাহার লাভলী (২৮)। র‌্যাব জানায়, নিহত হোসেন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চান্দলা এলাকার বাসিন্দা এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। গতRead More


ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনার অনুষ্ঠানে হামলা কী বৈধ?

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন লেখক ও গবেষক সহুল আহমদ। প্রথম আলোতে প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি প্রশ্ন তুলেছেন, গান-বাজনার অনুষ্ঠানে হামলা বা তা বন্ধ করে দেওয়া কতটা বৈধ। ‘ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনার অনুষ্ঠানে হামলা কী বৈধ’ শিরোনামে রোববার (২৩ আগস্ট) প্রকাশিত নিবন্ধে সহুল আহমদ বলেন, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায় এবং অন্তত ৩০ জনRead More


ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের দুই নারী এমপিকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ ও রোকেয়া বেগমকে সংবর্ধনা দেওয়া হয়। শনিবার (২২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি শাহিনুর আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ ও রোকেয়া বেগম। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি জুলাই সনদেরRead More


বিজয়নগরে ৪২ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪২৬ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কম্বলের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৬০ হাজার টাকা। শনিবার (২২ আগস্ট) বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়। বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ জাব্বার আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগরের ইসলামপুর এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী ‘রোমার পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসকে সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে বাসের ভেতর থেকে অবৈধভাবেRead More


সরাইলে বিএনপির সাবেক নেতা মজিবুর রহমানকে হত্যাচেষ্টার অভিযোগ, ২০ দিনেও গ্রেপ্তার নেই

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির সাবেক এক নেতাকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আহত মজিবুর রহমানের পরিবারের সদস্য ও স্থানীয়রা। তবে পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে এবং তদন্তে কোনো গাফিলতি নেই। আহত মজিবুর রহমান সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। পরিবারের অভিযোগ, গত ৩ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে মজিবুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান কয়েকজন ব্যক্তি। পরেRead More


ট্রাকের নিচে ঘুমিয়ে থাকা যুবক পিষ্ট হয়ে নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের নিচে ঘুমিয়ে থাকা লিটন মিয়া (৩২) নামের এক যুবক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা বাজার মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া সাতগাঁও গ্রামের সামাদ মিয়ার ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্লাস্টিকবোঝাই একটি ট্রাক বাহুবলের উদ্দেশে রওনা হয়। পরে ট্রাকটি চান্দুরা বাজার মোড়ে থামিয়ে চালক গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন। এ সময় লিটন মিয়া ট্রাকটির নিচে গিয়ে ঘুমিয়ে পড়েন।Read More


দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় হচ্ছে নৌকাবাইচ, ১২ সেপ্টেম্বর আয়োজন

দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ-২০২৬ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে উৎসবমুখর ও ঝাঁকঝমকপূর্ণভাবে আয়োজনটি সম্পন্ন করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ-২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে সভাটি সঞ্চালনা করেন। সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ,Read More


সরাইলে এনজিও লুটের আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবার, পরে আত্মসমর্পণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুটি এনজিও সংস্থায় লুটের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার এক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার পরিবারের সদস্যরা। পরে কয়েক ঘণ্টা পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ওই ব্যক্তি। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার দিবাগত রাতের এ ঘটনা ঘটে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা এলাকায়। আত্মসমর্পণ করা ওই ব্যক্তির নাম আব্দুল গাফফার (৩৫)। তিনি খাঁটিহাতা গ্রামের কাদির মিয়ার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে। সোমবার দুপুরে সদর থানা পুলিশ ডাকাত আব্দুল গাফফারকে সরাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ও স্থানীয় সূত্রেRead More


This site is protected by wp-copyrightpro.com