Main Menu

ট্রাকের নিচে ঘুমিয়ে থাকা যুবক পিষ্ট হয়ে নিহত

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের নিচে ঘুমিয়ে থাকা লিটন মিয়া (৩২) নামের এক যুবক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা বাজার মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া সাতগাঁও গ্রামের সামাদ মিয়ার ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্লাস্টিকবোঝাই একটি ট্রাক বাহুবলের উদ্দেশে রওনা হয়। পরে ট্রাকটি চান্দুরা বাজার মোড়ে থামিয়ে চালক গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন। এ সময় লিটন মিয়া ট্রাকটির নিচে গিয়ে ঘুমিয়ে পড়েন।
দুপুরে চালকের ঘুম ভাঙার পর তিনি ট্রাকটি চালু করে সামনে এগিয়ে নিলে নিচে থাকা লিটনের দুই পা চাকার নিচে পড়ে পিষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares