Main Menu

শোভনকে চ্যালেঞ্জ ছুড়লেন ছাত্রদল নেতা সমীর, ‘সামনাসামনি একদিন খেলবো’

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের প্রকাশ্যে আসার ঘটনায় তাকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী।
রোববার (২৩ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সমীর চক্রবর্তী লেখেন, **‘আশুগঞ্জের চরে খালে বিলে প্রোগ্রাম করেই এই অবস্থা—তারিখ, সময়, স্থান নির্ধারিত করে এসো, সামনাসামনি একদিন খেলবো।’**
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শোভনের নামে পরিচালিত **‘ছাত্রনেতা শাহাদাৎ হোসেন শোভন ভাই’** নামের আইডি থেকে ‘আজ শহরে রাজা এসেছে!’ এবং ‘শহরে আজ রাজা এসেছিলো ✊’ শিরোনামে একাধিক ভিডিও পোস্ট করা হয়। এসব ভিডিওতে শোভনকে স্পিডবোটে হাত নেড়ে অভিবাদন জানাতে এবং নৌকায় থাকা কর্মী-সমর্থকদের সঙ্গে করমর্দন করতে দেখা যায়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শোভন। দীর্ঘ প্রায় দুই বছর পর তাকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে দেখা যাওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এর মধ্যেই সমীর চক্রবর্তীর এই স্ট্যাটাস নতুন করে রাজনৈতিক উত্তাপের সৃষ্টি করেছে।
তবে সমীর চক্রবর্তীর বক্তব্যের বিষয়ে শাহাদাৎ হোসেন শোভনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares