Sunday, August 2nd, 2026
মৃত্যুর আগে কেন সেজেছিলেন ফারজানা?
ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকা থেকে ফারজানা আক্তার (১৭) নামে এক গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ দেখতে পায় ফারজানা সেজেগুজে ছিলেন। রোববার ভোর ৩টার দিকে পৌর এলাকার মেড্ডা পোদ্দারবাড়ি এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ফারজানা আক্তার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের দত্তখলা গ্রামের সোলামুড়া এলাকার খলিল মিয়ার মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শহরের মেড্ডা পোদ্দার বাড়ির ৯৩০ নম্বর হাবিবুর রহমানের ভবনের ভাড়াটিয়া সেন্টু মিয়ার বাসায় গৃহপরিচারিকার কাজ করতেনRead More
নাসিরনগরে ১৪ বছরের মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চালের পোঁকা মারার কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টার পর জান্নাত আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) ভোররাতে উপজেলার চাতলপাড়া ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের ভূইয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত জান্নাত আক্তার উপজেলার চাতলপাড়া ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের বাসিন্দা মো. ইসমাইল ভূইয়ার মেয়ে। তিনি চাতলপাড়া ফকিরদা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাত প্রায় ১০টার দিকে পরিবারের লোকদের অগোচরে ঘরে রাখা চালের পোঁকা মারার কীটনাশক ট্যাবলেটRead More
সরাইলে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের আমতলী এলাকায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে । স্থানীয় সূত্রে জানা যায়, আবু কালাম মিয়া ও ছায়েদ মিয়ার বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দুইটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও অন্যান্য সামগ্রী পুড়ে প্রায় ২০ লাখRead More
বিজয়নগরে লুডু খেলার বিরোধের জেরে হামলায় একজন নিহত
জিয়াদুল হক বাবু : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই শিশুর লুডু খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হামদু মিয়া (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে হামদু মিয়ার ছেলে নীরব (১১) ও একই গ্রামের আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) লুডু খেলাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথা ফেটে যায় বলে অভিযোগ রয়েছে। এর জেরে শনিবার সকালে আবুল ইসলামের নেতৃত্বেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় হাসিনার উদ্দেশে মাহমুদা মিতু : আপনি আসি আসি বলে আসবেন না, এমন ধোঁকা আপনার নেতা-কর্মীদের দিয়েন না
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু ভারতে পলাতক শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, ‘হাসিনা এখানে (ভারত) বসে উঁকি দেন। পালাব না বলে পালিয়ে গেছেন। আপনি আসি আসি বলে আসবেন না, এমন ধোঁকা আপনার নেতা-কর্মীদের দিয়েন না। আমরা ফাঁসির দড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। উনি আসবেন, ওনারে ফাঁসি দিব।’ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে জেলা এনসিপি জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা মিতু এসব কথা বলেন। এনসিপির নেতা-কর্মীদের উদ্দেশে মাহমুদা মিতু বলেন, ‘ছাত্রলীগ-আওয়ামী লীগ রাস্তাঘাটেRead More
আখাউড়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দীর্ঘদিনের অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। এ সময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবি জানিয়ে আল্টিমেটাম দেওয়া হয়। দাবি বাস্তবায়ন না হলে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালনেরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। শনিবার (১ আগস্ট) সকালে পৌর শহরের সড়ক বাজার এলাকায় ‘ঐক্যবদ্ধ আখাউড়া’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবনে চরম দুর্ভোগের কথা তুলে ধরেন। মানববন্ধনে বক্তারা বলেন, দিনের পর দিন অনিয়মিত বিদ্যুৎ সরবরাহে আখাউড়ার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষার্থী, ব্যবসায়ী,Read More
কসবায় অবৈধভাবে পুকুর ভরাট: ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি বাজারের পশ্চিম পাশে একটি পুকুর অবৈধভাবে ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ড্রেজার ব্যবসায়ী শামীমউদ্দীনকে (৩৫) এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পুকুর ভরাটে ব্যবহৃত ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। অভিযানকালে দেখা যায়, ড্রেজারের মাধ্যমে পুকুরে মাটি ফেলে ভরাটের কাজ চলছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট ড্রেজার ব্যবসায়ী শামীমউদ্দীনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইRead More
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কসবায় জামায়াতের বিক্ষোভ মিছিল
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা ও পৌর শাখা। শনিবার (১ আগস্ট) সকালে কসবা কদমতলী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিল শেষে পৌর শহরের নতুন বাজার কো-অপারেটিভ মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কসবা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফরিদ উদ্দিন আহাম্মদ। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, উপজেলাRead More
তারা জিয়া ব্যবসা করতে পারলে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কোথায়?
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু বলেছেন, ‘বিএনপি কথায় কথায় বলে, জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। আমি বলি, জুলাই ব্যবসা এবং হাদি ব্যবসা চালু রাখতে হবে। তারা এসব বলে অপমান করতে চায়। এগুলো বলে বলে হাদিকে নিউজ ফিড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা যদি জিয়া ব্যবসা করতে পারে, তাহলে জুলাই ব্যবসা করতে অসুবিধা কোথায়? শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবRead More
জুলাই সনদ বাস্তবায়ন ও সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের গণমিছিল
জুলাই সনদের জনগণের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট আমলের সকল হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র সংস্কার এবং ন্যায়বিচার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় জেলা শহরের বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা জেলা পরিষদ চত্বরে সমবেত হন। পরে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্যাংকের পাড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসেন। এতে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আমিনুলRead More



















