Main Menu

Sunday, August 2nd, 2026

 

১৪ দিন নিখোঁজের পর মিলল সফিকুলের পরিচয়, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

নিখোঁজ হওয়ার ১৪ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের একটি বিল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম সফিকুল ইসলাম (৫০)। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত সব প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার দাফন সম্পন্ন হয়। শনিবার (১ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে বিজয়নগর থানার তত্ত্বাবধানে মানবিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সহযোগিতায় সফিকুল ইসলামের ছোট ভাই রফিকুল ইসলামের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় তার কাকা শিশন মিয়া, ভাগিনা মো. রবিউল্লাহ, চাচাতোRead More


ইনসাফ ও কল্যাণরাষ্ট্র গঠন এবং মানুষের ভাগ্য পরিবর্তনে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে -যুব আন্দোলনের আলোচনা সভায় সেক্রেটারি জেনারেল

    ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী বলেছেন, ইনসাফ ও কল্যাণরাষ্ট্র গঠন এবং মানুষের ভাগ্য পরিবর্তনে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। মডারেট ইসলাম দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে গত বৃহস্পতিবার বিকাল ৪:৩০টায় কাউতলীস্থ স্বপ্নতরী কনভেনশন হলে সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইনীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালামRead More


তৃণমূলে মজবুতি অর্জনে প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কর্মসূচী বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করতে হবে -পরামর্শ পরিষদের অধিবেশনে জেলা সভাপতি

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ -এর কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহ বলেছেন, ইসলামী যুব আন্দোলনের তৃণমূলে মজবুতি অর্জনের লক্ষ্যে আগস্ট মাস জুড়ে ব্রাহ্মণবাড়িয়ার ১০১টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় সাংগঠনিক কর্মসূচী বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, সংগঠনের সাংগঠনিক ভীত মজবুতিকরণে তৃণমূলকে শক্তিশালী করার বিকল্প নেই। তিনি আগামী জাতীয় যুব কনভেনশন ও জেলা সম্মেলন বাস্তবায়নে জেলা পরামর্শ পরিষদের অধিবেশনে গৃহীত সকল সিদ্ধান্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে বাস্তবায়নের আহবান জানান। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে গত বৃহস্পতিবার সকাল ১০টায় কাউতলীস্থ স্বপ্নতরীRead More


This site is protected by wp-copyrightpro.com