Main Menu

তৃণমূলে মজবুতি অর্জনে প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কর্মসূচী বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করতে হবে -পরামর্শ পরিষদের অধিবেশনে জেলা সভাপতি

[Web-Dorado_Zoom]

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ -এর কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহ বলেছেন, ইসলামী যুব আন্দোলনের তৃণমূলে মজবুতি অর্জনের লক্ষ্যে আগস্ট মাস জুড়ে ব্রাহ্মণবাড়িয়ার ১০১টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় সাংগঠনিক কর্মসূচী বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

তিনি বলেন, সংগঠনের সাংগঠনিক ভীত মজবুতিকরণে তৃণমূলকে শক্তিশালী করার বিকল্প নেই। তিনি আগামী জাতীয় যুব কনভেনশন ও জেলা সম্মেলন বাস্তবায়নে জেলা পরামর্শ পরিষদের অধিবেশনে গৃহীত সকল সিদ্ধান্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে বাস্তবায়নের আহবান জানান। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে গত বৃহস্পতিবার সকাল ১০টায় কাউতলীস্থ স্বপ্নতরী কনভেনশন হলে জেলা পরামর্শ পরিষদের অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকাল ৩:৩০টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি থেকে জেলা পরামর্শ পরিষদের সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী। জেলা সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইনীর সঞ্চালনায় অধিবেশন ও মতবিনিময়ে আলোচনায় অংশ নেন জেলা পরামর্শ পরিষদের সদস্য এম আবু হানিফ নোমান, মাও. খালেদ সাইফুল্লাহ, মাও. আল আমিন সিরাজী, মুফতি রায়হান উদ্দীন রব্বানী, মুহাম্মদ সাব্বির মুন্সী, মুফতি কবির হোসাইন, মোঃ নজরুল ইসলাম ফয়েজ, মাও. নূরে আলম আনসারী, মোঃ সফিকুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, হা. মাও. ইসমাইল খান, মুফতি সুহাইল আহমাদ শাহেদী, ডা. মোয়াজ্জেম হোসেন অবিদ, হা. মুফতি আব্দুল্লাহ আল রশিদ, মোঃ ইরন মোল্লা, মাও. হাবিবুল্লাহ ফারুকী, মোঃ শফিকুল ইসলাম, হা. মাও. তাজুল ইসলাম ধরমন্ডলী, বিল্লাল হোসেন, মাও. মুহাম্মাদ উল্লাহ আল-জামী, মাও. ফয়সাল আহমদ, হা. মাও. সালাহউদ্দীন ইয়াকুবী, হা. মাও. মোজাম্মেল হক, হা. মুনির হোসাইন, মাও. ওমর ফারুক রাজু, হা. মাও. ইউনুছ আহমদ ছাতিয়ানী, মাও. আব্দুল করীম হাওলাদার, মুফতি নোমান আহমাদ শিবলী ও হা. মোঃ হেলাল উদ্দীন প্রমুখ। অধিবেশনের শুরুতে মনোমুগ্ধকর কিরাত পরিবেশন করেন খ্যাতিমান কারী মাওলানা শেখ নাজমুল হাসান কাসেমী।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares