Sunday, July 26th, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী, মুক্তিপণ আদায়ের অভিযোগ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আরিফুল হক নাহিদ (নাহিদ) বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় অপহরণকারীরা তার দুটি মোবাইল ফোন, একটি আইফোন, একটি ল্যাপটপ ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পরিবারের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নাহিদ ডুয়েট ক্যাম্পাস থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে নরসিংদীর শিবপুর এলাকায় তিনি অপহরণেরRead More
আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সৈয়দ যুবরাজ শাহ রাসেল পৌর শহরের তারাগণ এলাকার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহের ছেলে। তিনি পৌর শহরের রাধানগর এলাকায় বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১২ নভেম্বর পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল বাদী হয়ে আখাউড়া থানায় ১৩৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সৈয়দ যুবরাজRead More
স্পেনের জয় উদযাপন করে সেজদা: প্রতিবন্ধী যুবককে মারধরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামে স্পেনের জয় উদযাপন করে আল্লাহর দরবারে সেজদা দেওয়াকে কেন্দ্র করে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবক আকবর হোসেন ওরফে জনিকে (২৩) মারধরের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কনিকাড়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাজী নান্নু মিয়া। সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান এম আর মজিব, সরোয়ার চৌধুরী, এরশাদ চৌধুরী, মোর্শিদ মেম্বার, আব্দুল কুদ্দুস, সত্তর মিয়া, আহসান হাবীব মেম্বার, হুমায়ুন কবির মেম্বার, আব্দুল হান্নান, ওলি উল্লাহ মাস্টার, কামরুজ্জামানসহ কনিকাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারাRead More
নবীনগরে শ্রী শ্রী কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের ভেন্টিলেটরের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিমার স্বর্ণালংকার, রুপার সামগ্রী, তিনটি শ্যালগ্রাম শিলা এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। মন্দিরের পুরোহিত গৌরাঙ্গ আচার্য জানান, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে চার থেকে পাঁচ ভরি স্বর্ণের অলংকার, প্রায় ২০ ভরি রুপার সামগ্রী, নগদ ২০ হাজার টাকা এবং তিনটিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বিটিজেএর উদ্যোগে সদর ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়াকে বিদায়ী সম্মাননা
নিজস্ব প্রতিবেদক : বদলিজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়াকে বিদায়ী সম্মাননা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিটিজেএ)। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অবস্থিত বিটিজেএর কার্যালয়ের মিলনায়তনে চা-চক্র ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল আমিন শাহিন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিটিজেএর সহসভাপতি জালাল উদ্দিন রুমি, এটিএন নিউজের ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য্য, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম, এনটিভির নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিনRead More
ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনের বিকল্প উৎপাদন ও বাজারজাতকরণে ব্যবসায়ী নেতাদের সঙ্গে তরী বাংলাদেশের মতবিনিময়
পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যাগের উৎপাদন, বাজারজাতকরণ ও সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন **‘তরী বাংলাদেশ’**। শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের নিউ মার্কেটে আয়োজিত এ সভায় জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন বাজার ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, পলিথিন পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি নদী-নালা, খাল-বিল ও কৃষিজমির ক্ষতি করছে এবং নগর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ। পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করে পাট, কাপড় ও কাগজের মতো পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরিRead More
নাসিরনগর সরকারি কলেজে ইংরেজি ও আইসিটিতে অনার্সের অনুমোদন, হাওরাঞ্চলে উচ্চশিক্ষায় নতুন দিগন্ত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে স্নাতক (সম্মান) বা অনার্স কোর্স চালুর অনুমোদন দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখার ২১ জুলাই জারি করা এক আদেশে এ অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের ডিও লেটারের প্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে। অনার্স কোর্স চালুর খবরে নাসিরনগর ছাড়াও পার্শ্ববর্তী হবিগঞ্জের লাখাই, কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং হবিগঞ্জের মাধবপুরসহ হাওরাঞ্চলেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইউনাইটেড ওয়ারিয়র্স
ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৩-১ গোলে আইডিয়াল লায়ন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে **ইউনাইটেড ওয়ারিয়র্স**।শনিবার বিকেলে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ইউনাইটেড ওয়ারিয়র্স। নির্ধারিত সময় শেষে তারা ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নেয়।আয়োজক সূত্রে জানা যায়, গত সপ্তাহে টুর্নামেন্টে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের আটটি দল অংশ নেয়। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পেরিয়ে ইউনাইটেড ওয়ারিয়র্স এবং আইডিয়াল লায়ন্স ফাইনালে ওঠে।ফাইনাল ম্যাচের আগে দুই প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে ৩০ মিনিটেরRead More
সরাইলে বিয়ের ৭ মাসেই নববধূর আ×ত্মহ×ত্যা, স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুবাইপ্রবাসী স্বামীর পরকীয়ার অভিযোগে মানসিক যন্ত্রণা ও অভিমানে সেতু আক্তার কারিমা (২৪) নামে এক নববধূ আ×ত্মহ×ত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার। শনিবার (২৫ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার শাহবাজপুর গ্রামের নাথপাড়া এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেতু আক্তার কারিমা বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের পূর্বভাগ এলাকার ফরিদ মিয়ার মেয়ে। তার স্বামী সুমন মিয়া (৩৫) সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জলুমত মিয়ার ছেলে।Read More



















