স্পেনের জয় উদযাপন করে সেজদা: প্রতিবন্ধী যুবককে মারধরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামে স্পেনের জয় উদযাপন করে আল্লাহর দরবারে সেজদা দেওয়াকে কেন্দ্র করে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবক আকবর হোসেন ওরফে জনিকে (২৩) মারধরের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কনিকাড়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাজী নান্নু মিয়া।
সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান এম আর মজিব, সরোয়ার চৌধুরী, এরশাদ চৌধুরী, মোর্শিদ মেম্বার, আব্দুল কুদ্দুস, সত্তর মিয়া, আহসান হাবীব মেম্বার, হুমায়ুন কবির মেম্বার, আব্দুল হান্নান, ওলি উল্লাহ মাস্টার, কামরুজ্জামানসহ কনিকাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, একজন নিরীহ ও প্রতিবন্ধী যুবকের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৯ জুলাই দিবাগত রাত প্রায় ৪টার দিকে ফুটবল ম্যাচ শেষে স্পেনের জয় উদযাপন করে আল্লাহর দরবারে সেজদা দেন আকবর হোসেন ওরফে জনি। এ সময় একই গ্রামের আব্দুল্লাহ (২৭), পিতা- আব্দুল বাতেন এবং রিফাত (২৩), পিতা- আব্দুল আওয়াল তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
« নবীনগরে শ্রী শ্রী কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি (Previous News)



















