Saturday, July 25th, 2026
ফিঙ্গারপ্রিন্টে মেলেনি পরিচয়, ফেসবুক পোস্টে শনাক্ত শারমিন, লাশ হস্তান্তরের পর দাফন সম্পন্ন
নিখোঁজ হওয়ার সাত দিন পর ফেসবুক পোস্টের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম মোছা. শারমিন আক্তার (৩৫)। পরিচয় শনাক্তের পর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। শুক্রবার (২৫ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ আজহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন৷ এর আগে বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে আখাউড়া থানার নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের মাধ্যমে শারমিন আক্তারের বড় ভাই আলফাজ ভূঁইয়ার কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময়Read More
ব্রাহ্মণবাড়িয়ায় রেড ক্রিসেন্ট ইউনিটের বৃক্ষরোপণ
ব্রাহ্মণবাড়িয়ায় রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশেষ পরিদর্শন, মতবিনিময় সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার(২৪ জুলাই) সকাল ১১টার দিকে শহরের হাসপাতাল রোডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোর্ড মেম্বার অ্যাডভোকেট রফিকুল ইসলাম সিকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ্দুজ্জামান শাহীন, সাবেক সেক্রেটারী মো. মিজানুর রহমান, সাবেক সদস্য মো.মাইনুল ইসলাম, মোশাররফ হোসেন বেলাল, আশরাফুল ইসলাম বাবু, উম্মে সালমা হ্যাপি,Read More
ব্রাহ্মণবাড়িয়ায় উল্টোরথ যাত্রায় ভক্তদের ঢল
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন সড়কে রথ টানতে হাজারো ভক্ত-পুণ্যার্থীর ঢল নামে। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে উল্টোরথের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যপাড়া ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়। উল্টোরথ যাত্রাকে কেন্দ্র করে দুপুর থেকেই কয়েক হাজার ভক্ত-পুণ্যার্থী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে জড়ো হন। সেখানে উল্টোরথ যাত্রার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিতRead More
নাসিরনগরে ১২ হাজার টাকার জাল নোটসহ যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১২ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধরমন্ডল বাজারের কলাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলা ব্যবসায়ী মো. ফেরদৌস মিয়ার কাছ থেকে এক ব্যক্তি কলা কিনে এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি হাতে নিয়ে ফেরদৌস মিয়ার সন্দেহ হলে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করেন। খবর পেয়ে নাসিরনগর থানার এসআই মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তারRead More
সরাইলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই সাংবাদিককে একটি মামলায় আসামি করার প্রতিবাদে বিক্ষোভ সভা করেছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ইউনিট। সভা থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের মামলা থেকে অব্যাহতির দাবি জানানো হয়। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সরাইল ইউনিটের সভাপতি মো. আবেদুর আর শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. সামসুল আরেফিন। এ সময় বক্তব্য দেন সরাইল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মো. মুখলেছুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদকRead More
স্পিডবোটে শিশুর ভাড়া চাওয়ায় সংঘর্ষ:: বাঞ্ছারামপুরে গুলিবিদ্ধ একজন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দিতে স্পিডবোটে তিন বছরের এক শিশুর ভাড়া চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল ও সন্ধ্যায় উপজেলার দড়িয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি এলাকায় দুই দফায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, স্পিডবোট ঘাটে এক যাত্রীর সঙ্গে থাকা তিন বছরের এক শিশুর ভাড়া দাবি করেন চালক ইমরান। এ সময় ঘাটের ইজারাদার ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা শিশুর ভাড়া না নেওয়ার কথা বললে চালকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়।Read More
আখাউড়ায় ‘অতিরিক্ত মদ্যপানে’ এক ব্যক্তির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত মদ্যপানের পর মো. বাচ্চু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে তিনি অতিরিক্ত মদ্যপান করেন। পরে আখাউড়া সড়ক বাজার এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকেন। শুক্রবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যরা জানান, বাড়িতে নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। মৃত বাচ্চু মিয়া আখাউড়া পৌরসভার পূর্ব মালদারপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন। আখাউড়া থানারRead More
আখাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিবুল হাসান উপজেলার নুরপুর এলাকার আব্দু মিয়ার ছেলে। পুলিশ জানায়, তিনি আখাউড়া থানায় দায়ের হওয়া ২০২৪ সালের একটি মামলার এজাহারভুক্ত ৪৭ নম্বর আসামি। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ৩২৩ ধারাসহ একাধিক ধারায় দায়ের করা হয়েছিল। পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনায় এবং আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।Read More
নবীনগরে সিঁধ কেটে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরির অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বসতঘরে সিঁধ কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নাটঘর গ্রামের মো. শরিফ মিয়ার বসতঘরে এই ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিনের মতো শরিফ মিয়ার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার গভীর রাতে তার বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে আলমারি ও বিভিন্ন আসবাবপত্র তছনছ করে নগদ এক লাখ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের অবস্থা দেখে চুরির বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। চুরির ঘটনায় মো. সাইদুল ইসলামRead More



















