আখাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিবুল হাসান উপজেলার নুরপুর এলাকার আব্দু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তিনি আখাউড়া থানায় দায়ের হওয়া ২০২৪ সালের একটি মামলার এজাহারভুক্ত ৪৭ নম্বর আসামি। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ৩২৩ ধারাসহ একাধিক ধারায় দায়ের করা হয়েছিল।
পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনায় এবং আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবারই তাকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
« নবীনগরে সিঁধ কেটে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরির অভিযোগ (Previous News)
(Next News) আখাউড়ায় ‘অতিরিক্ত মদ্যপানে’ এক ব্যক্তির মৃত্যু »



















