Main Menu

সরাইলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই সাংবাদিককে একটি মামলায় আসামি করার প্রতিবাদে বিক্ষোভ সভা করেছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ইউনিট। সভা থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের মামলা থেকে অব্যাহতির দাবি জানানো হয়।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সরাইল ইউনিটের সভাপতি মো. আবেদুর আর শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. সামসুল আরেফিন।
এ সময় বক্তব্য দেন সরাইল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মো. মুখলেছুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্বাছ উদ্দিন এবং সিনিয়র সাংবাদিক অহিদুজ্জামান লস্কর অপুসহ অন্যান্যরা।
সভায় বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক ইউনিয়নের কার্যকরী সদস্য ও *আমার দেশ* পত্রিকার বিজয়নগর প্রতিনিধি মো. শাহগীর মৃধা এবং সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়াকে মিথ্যা অভিযোগে মামলার আসামি করা হয়েছে।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুই সাংবাদিকের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares