Main Menu

Friday, July 17th, 2026

 

আশুগঞ্জের ইউএনও রাফে মোহাম্মদ ছড়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করে। এ সিদ্ধান্তের আগে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরাসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আন্দোলনের সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্ব পালন করছেন। প্রতিবেদনে তাদের ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগের কথাও উল্লেখ করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতের কোনো চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত হয়নি।Read More


সুরসম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গনের জমি দখলের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর, পুনর্বিচারের নির্দেশ

শাস্ত্রীয় সংগীতের মহাসাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়িতে প্রতিষ্ঠিত ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন’-এর জমি দখলসংক্রান্ত বিরোধে করা আপিল মঞ্জুর করেছেন ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলাটি পুনর্বিচারের জন্য সংশ্লিষ্ট নিম্ন আদালতে (ভূমি জরিপ ট্রাইব্যুনাল) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আপিল ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আলমগীর মুহাম্মদ ফারুকী এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে আপিল ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. মাছুম বলেন, আদালত উভয় পক্ষের কৌঁসুলিদের উপস্থিতিতে আপিলের রায় ঘোষণা করেন এবং মামলাটি পুনর্বিচারের জন্য নিম্ন আদালতে পাঠানোর আদেশ দেন। আপিলকারীর পক্ষে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) সিরাজুলRead More


বালু দিয়ে জমি ভরাট করে ঘর নির্মাণ: ২০ মিনিট অপেক্ষা শেষে অভিযান ছাড়াই চলে গেল মোবাইল কোর্ট

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকায় বালু দিয়ে কৃষিজমি ভরাটের পর সেই জায়গায় ঘর নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে গিয়েও কোনো ব্যবস্থা না নিয়েই ফিরে গেছেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল চারটার দিকে নূরপুর জিসি-কালীবাড়ি আরএন্ডএইচ সড়কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। যা স্থানীয়দের কাছে শেখ হাসিনা সড়ক নামে পরিচিত। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সঙ্গে বিজয়নগর উপজেলাকে যুক্ত করা শেখ হাসিনা সড়কের শিমরাইলকান্দি এলাকায় দ্বিতীয় সেতুর পূর্ব পাশে তিতাস নদীর তীরসংলগ্ন কৃষিজমি দীর্ঘদিন ধরে বালু দিয়ে ভরাট করা হচ্ছে। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী মহলRead More


ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে শহীদ হোসাইনের মা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার ছেলের হত্যার বিচার এখনও পাইনি। দেশের জন্য আমার ছেলে জীবন দিয়েছে। আমি শুধু ন্যায়বিচার চাই। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, শহীদ পরিবারের পাশে সরকার রয়েছে এবংRead More


রথযাত্রা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ র‌্যালিতে হাজারো ভক্ত অংশ নেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে শহরের মধ্যপাড়া শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দির থেকে র‌্যালিটি বের হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সনাতন ধর্মাবলম্বীদের হাজারো নারী-পুরুষ অংশ নেন। এ সময় ভক্তরা ধর্মীয় সংগীত, কীর্তন ও নানা ধর্মীয় স্লোগানের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগিRead More


নবীনগরে রথযাত্রা মহোৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের অংশগ্রহণ

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব হাজারো ভক্তের অংশগ্রহণে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) নবীনগর ইসকন মন্দির ও জগন্নাথ বাড়ির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক। সকাল ৮টায় নবীনগর পশ্চিমপাড়া ইসকন মন্দিরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিকেল ৫টায় মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথদেবের রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকরা জানান, আগামীRead More


আখাউড়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ও ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে আখাউড়া শ্রী শ্রী রাধামাধব কেন্দ্রীয় মন্দিরে শ্রী শ্রী পূজা-অর্চনা, কীর্তন, প্রসাদ বিতরণ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী উৎসব পালিত হয়। উৎসবকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্ত-অনুরাগীরা এখানে এসে সমবেত হন। বৃহস্পতিবার বিকেলে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সুসজ্জিত রথে জগন্নাথ দেব,বলরাম ও শুভদ্রার প্রতিমূর্তি স্থাপন করে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আখাউড়া পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দাস পাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে গিয়েRead More


কসবায় কৃষি জমি ভরাট।। ভ্রাম্যমাণ আদালতকে হুমকি।। অভিযুক্তকে এক বছরের কারাদণ্ড

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষিজমি ভরাট ও ভ্রাম্যমাণ আদালতকে হুমকির দায়ে জাহাঙ্গীর ভূইয়া (৫৫) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা এলাকায় এই ভ্রাম্যমান আাদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানজিল কবির। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ও ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রাইতলা এলাকায় বেশ কিছু দিন ধরে আইন অমান্য করে কৃষিজমি ভরাট করছিলেন জনৈক জাহাঙ্গীর ভূইয়া নামে এক ব্যক্তি।Read More


কসবায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস-২০২৬। দিবসটি পালনে বুধবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইকলিলRead More


সরাইলে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা বাকী বিল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন মাস্টার, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল সরকারিRead More


This site is protected by wp-copyrightpro.com