Main Menu

কসবায় কৃষি জমি ভরাট।। ভ্রাম্যমাণ আদালতকে হুমকি।। অভিযুক্তকে এক বছরের কারাদণ্ড

[Web-Dorado_Zoom]
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষিজমি ভরাট ও ভ্রাম্যমাণ আদালতকে হুমকির দায়ে জাহাঙ্গীর ভূইয়া (৫৫) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা এলাকায় এই ভ্রাম্যমান আাদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানজিল কবির। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ও ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রাইতলা এলাকায় বেশ কিছু দিন ধরে আইন অমান্য করে কৃষিজমি ভরাট করছিলেন জনৈক জাহাঙ্গীর ভূইয়া নামে এক ব্যক্তি। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা প্রশাসনের লোকজন দেখতে পান কৃষি জমি ভরাট কাজ চলছে।
এ সময় ভরাট কাজে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির। এসময় অভিযুক্ত মো. জাহাঙ্গীর ভুইয়া (৫৫) ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেন। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালত টিমকে হুমকি দেওয়ার পাশাপাশি হামলারও চেষ্টা করেন।
পরে কৃষি জমি ভরাট ও ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় সরকারি কাজে বাধা, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি এবং হামলার চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীর ভূইয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির বলেন, আইন অমান্য করে কৃষি জমি ভরাটের দায়ে এবং সরকারি কাজে বাধা প্রদানের দায়ে তাকে একটা বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। কৃষিজমি, জলাশয় ও পরিবেশ রক্ষায় অবৈধ ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানায়, এর আগেও একই ইউনিয়নের শ্যামবাড়ী বিল থেকে অবৈধভাবে মাটি কেটে কৃষিজমি ও জলাশয় ভরাট বন্ধে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। তারপরও একটি অসাধু চক্র পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করে অবৈধভাবে ভরাট কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares