Main Menu

কসবায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

[Web-Dorado_Zoom]
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস-২০২৬। দিবসটি পালনে বুধবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইকলিল আযম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি বশির আহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আইয়ুম খান, উপজেলা জামায়াত ইসলাম আমির ফরিদ উদ্দিন আহাম্মদ, নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজ অধ্যক্ষ এ. কে. আজাদ, এনসিপি নেতা এম এ মামুন শরীফ বাতেন, হাসান মাহমুদ এবং এনসিপি ছাত্রশক্তির সদস্য শাহাবুদ্দিন হৃদয় প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের অবদান তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও ফ্যাসিষ্ট সরকারের পতনে গণঅভ্যুত্থান সফল করতে যে সকল রাজনৈতিক দলসহ আপামর জনতা এক হয়ে কাজ করেছে তেমনি সকল বিভেদ ভূলে একটি নতুন বাংলাদেশ গঠনে সরকারি দল, বিরোধী দল সহ সকল দলের লোকজন এক হয়ে কাজ করার আহ্বান করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares