Main Menu

Wednesday, July 15th, 2026

 

আখাউড়ায় কমতে শুরু করেছে পাহাড়ি ঢলের পানি, স্বস্তি ফিরছে জনপদে

টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি কমতে শুরু করেছে। এতে বন্যার আশঙ্কা অনেকটাই কেটে গেছে এবং সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। গত সোমবার আকস্মিক পাহাড়ি ঢলে উপজেলার মোগড়া, মনিয়ন্দ, দক্ষিণ ও ধরখার ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। সীমান্তবর্তী অনেক বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থলবন্দর এলাকার কয়েকটি অফিসে পানি ঢুকে পড়ে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমস হাউস এলাকায়ও জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কমে আসা এবং উজান থেকে পানির প্রবাহ হ্রাস পাওয়ায় দ্রুত পানিRead More


জুলাই শহীদ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়া জেলা। আয়োজকদের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৬টায় জেলা শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জুলাই শহীদ দিবসের তাৎপর্য এবং শহীদ আবু সাঈদের আত্মত্যাগ নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আয়োজক হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মোবারক হোসাইন।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় গুদামে জায়গা সংকট, ধান-চাল সংগ্রহে ধীরগতি

ব্রাহ্মণবাড়িয়ার খাদ্যগুদামগুলোতে জায়গা সংকটের কারণে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম ধীরগতিতে চলছে। এতে নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিলেও খাদ্য বিভাগের দাবি, সময়সীমার মধ্যেই শতভাগ সংগ্রহ সম্পন্ন হবে। মঙ্গলবার (১৪ জুলাই) পর্যন্ত ১০ হাজার ৩৪৩ টন ধান, ৪৭ হাজার ৫২৫ টন সিদ্ধ চাল এবং ৪ হাজার ১৪৮ টন আতপ চাল সংগ্রহ করা হয়েছে বলে জেলা খাদ্য বিভাগের সূত্রে জানা যায়। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিভাগের মধ্যে সরকার সবচেয়ে বেশি ধান-চাল সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। চলতি বোরো মৌসুমে প্রতি কেজি ৩৬ টাকাRead More


পাহাড়ি ঢলে ভেঙে পড়লো ডাইভারসন রোড, কসবা-আখাউড়া যান চলাচল বন্ধ

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাত এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-কসবা আঞ্চলিক সড়কের আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকার কাকিনা খালের ওপর নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প সড়ক (ডাইভারসন) ভেঙে গেছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে আখাউড়া-কসবাসহ আশপাশের এলাকার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে পানির তীব্র স্রোতে বিকল্প সড়কের একটি অংশ ভেঙে যায়। এর ফলে আখাউড়া-কসবা আঞ্চলিক সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বুধবার বিকেল ৪টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকল্প সড়কের প্রায়Read More


ব্রাহ্মণবাড়িয়ায় রথযাত্রার আনুষ্ঠানিকতা সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার আহ্বান পুলিশের

আগামী ১৬ জুলাই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রথযাত্রা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ। সভায় রথযাত্রা আয়োজনকারী জেলা পূজা উদযাপন কমিটি এবং বিভিন্ন থানা পর্যায়ের মন্দির কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। তারা রথযাত্রা ও উল্টো রথযাত্রার শোভাযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ এবং যানজটমুক্তভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের সহযোগিতাRead More


তিতাস নদীর তীর ভরাটের দায়ে এনসিপি নেতা আজিজুর রহমান লিটনকে ২ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ে অবৈধভাবে নদীতীরবর্তী জায়গা ভরাটের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ৩ হাজার ফুট পাইপ ধ্বংস এবং দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) সদর উপজেলার শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সুহিলপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়নRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদে ছিনতাইয়ের চেষ্টা, ধস্তাধস্তির পর নিচে পড়ে আহত যুবক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইয়ের চেষ্টা প্রতিহত করতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে এক যুবককে লাথি মেরে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার পাঘাচং রেলস্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম সিয়াম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র ও আহতের স্বজনদের বরাতে জানা যায়, কসবা থেকে আশুগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রামগামী একটি ট্রেনে ওঠেন সিয়াম। ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় তিনি ট্রেনের ছাদে অবস্থান নেন। পাঘাচং রেলস্টেশন অতিক্রমRead More


‘সারাডা শহরে দুর্গন্ধ, নাক চাইপ্পা চলন লাগে’

হ্যান্ডেলবার থেকে হাত সরিয়ে হঠাৎই নাক চেপে ধরলেন রিকশাচালক হারুণ মিয়া। কথা বলার মধ্যে হঠাৎ চুপ। প্রায় এক শ গজ যাওয়ার পর বললেন, ‘আর কইয়েন না। সারাডা শহরে গন্ধ আর গন্ধ। গন্ধ মানে পচা গন্ধ। নাক চাইপ্পা চলন লাগে। খালি আমি না, হগলেঅই দেখবেন নাহে ধইরা যায়। কেউ কেউ দেখবেন মাস্ক লাগায়া রাখছে।’ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকাজুড়ে ছড়িয়ে পড়া দুর্গন্ধের কথা বলছিলেন হারুণ মিয়া। পৌর এলাকার মেড্ডায় (সিও অফিস) অবস্থিত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় কথা হচ্ছিল তার সঙ্গে। মেড্ডার বাসিন্দা চয়ন বিশ্বাস জানান তার অভিজ্ঞতার কথা।Read More


This site is protected by wp-copyrightpro.com