Main Menu

জুলাই শহীদ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

[Web-Dorado_Zoom]
জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়া জেলা।
আয়োজকদের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৬টায় জেলা শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে জুলাই শহীদ দিবসের তাৎপর্য এবং শহীদ আবু সাঈদের আত্মত্যাগ নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের আয়োজক হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মোবারক হোসাইন।
আয়োজকরা সংশ্লিষ্ট নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares