Main Menu

তিতাস নদীর তীর ভরাটের দায়ে এনসিপি নেতা আজিজুর রহমান লিটনকে ২ লাখ টাকা জরিমানা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ে অবৈধভাবে নদীতীরবর্তী জায়গা ভরাটের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ৩ হাজার ফুট পাইপ ধ্বংস এবং দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সদর উপজেলার শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সুহিলপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে নদীতীরবর্তী জমি ভরাট করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় একটি মামলায় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযুক্ত আজিজুর রহমান লিটন উপস্থিত না থাকায় তার পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম আদালতে উপস্থিত ছিলেন। তার কাছ থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান চলাকালে ভরাটের কাজে ব্যবহৃত আনুমানিক ৩ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয় এবং দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী দখল, অবৈধ বালু উত্তোলন এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares