Tuesday, July 7th, 2026
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ (সোমবার, ৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। রুমিন ফারহানা বলেন, ‘আইনগত অবশ্যই কোনো বাধা নেই। উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিজিউর- সেটিই উনি ফলো করবেন।’ বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। সে জায়গা থেকে যদিRead More
নবীনগরে সড়কের দুই পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের দুই পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন। সোমবার (৬ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অভিযানে শক্তিশালী ভেকু দিয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানসহ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। প্রায় সাত ঘণ্টাব্যাপী অভিযান শেষে সড়কের দুই পাশ দখলমুক্ত করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতিতে অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার (এলএ শাখা) মানসRead More
ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ: বনানী থানায় আত্মসমর্পণের পর বিজয়নগরের প্রাণেশকে আদালতে পাঠিয়েছে পুলিশ
ফেসবুকে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার বাসিন্দা প্রাণেশ মোদককে আদালত পাঠিয়েছে পুলিশ। এর আগে রবিবার প্রাণেশ মোদক ঢাকার বনানী থানায় আত্মসমর্পণ করলে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। এরপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে প্রাণেশ মোদকের ফেসবুক আইডি থেকে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়া হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এ পোস্ট ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি বনানী থানায় আত্মসমর্পণ করেন। তবেRead More
মোটর সাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কসবায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ, আহত ২০
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মোটর সাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে শ্যামবাড়ি গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক লাদেনের সঙ্গে ও হাতুড়াবাড়ি গ্রামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। বিষয়টি দুই গ্রামের বিরোধে রূপ নেয় এবং উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি এবং বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে তিনলাখপীর-চারগাছ সড়কের পাশেRead More
সরাইলে গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা, কারণ অজানা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আনিকা আক্তার প্রকাশে বাবুনি (১৯) নামে এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলারদক্ষিণ কুট্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিকা আক্তার প্রকাশে বাবুনি একই এলাকার নয়ন মিয়ার মেয়ে। তিনি সরাইল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলেন। পরে আর পড়াশোনা চালিয়ে যাননি। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় নিজ শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আনিকা।Read More
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অসুস্থ সন্তানকে দেখতে এসে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী আহত
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অসুস্থ সন্তানকে দেখতে এসে স্ত্রীর ছুরিকাঘাতে মো. তুহিন (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের শিশু বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আহত তুহিন বর্তমানে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত তুহিন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গোকর্ণঘাট গ্রামের আমিনপুর এলাকার হেলাল মিয়ার ছেলে। অভিযুক্ত স্ত্রী মরিয়ম (১৮) নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের বাবুল মিয়ার মেয়ে। হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তুহিন ও মরিয়মের বিয়ে হয়। তাদের সংসারে মোস্তাকিম (১) নামে এক ছেলে সন্তানRead More
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অজ্ঞাত যুবকের মৃত্যু, মেলেনি পরিচয়
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অজ্ঞাতনামা এক যুবকের (আনুমানিক বয়স ২৫) মৃত্যু হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পশ্চিম পাশে টিনশেড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেনের একটি বগি থেকে কয়েকজন যাত্রী অসুস্থ অবস্থায় থাকা অজ্ঞাত ওই যুবককে প্ল্যাটফর্মে নামিয়ে দেন। পরে স্টেশনে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য ও স্টেশন পাড়ার মাহফুজ মিয়া তাকে উদ্ধার করেRead More
সরাইলে ছেলে-বউয়ের সঙ্গে অভিমানে বৃদ্ধার আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে অভিমান করে কীটনাশক জাতীয় বিষ সেবন করে মোছা. শাহেদা বেগম (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত শাহেদা বেগম উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের মৌলভী বাড়ির বাসিন্দা। তিনি মৃত আব্দুল খালেকের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৫ জুলাই) সকাল ৯টার দিকে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ছেলে সহজুদ্দিন ও পুত্রবধূ আছিয়া বেগমের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এতে অভিমান করে তিনি কীটনাশক জাতীয় বিষ সেবন করেন। পরেRead More
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে সোমবার সকালে র্যালি, গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রেখে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য র্যালি ও গাছের চারা বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ। জেলা প্রশাসক মোঃ আবুসাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিতRead More
পাঁচ মাস পর আখাউড়া স্থলবন্দর দিয়ে এলো ৩ হাজার কেজি জিরা
নতুন ২০২৬-২৭ অর্থবছরে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩ টন জিরা আমদানি করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে ভারতীয় একটি ট্রাকে করে জিরার চালানটি বন্দরে পৌঁছায়। বন্দর সূত্রে জানা গেছে, মাদারীপুরের মদিনা ট্রেডার্স ১০০ বস্তায় মোট ৩ হাজার কেজি (৩ টন) জিরা আমদানি করেছে। এই চালান থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৭ লাখ ১৩ হাজার ২৫৯ টাকা ১৭ পয়সা। চালানটির সিঅ্যান্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স শোয়েব ট্রেড। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাজিব ভুঁইয়া জানান, প্রয়োজনীয় কাস্টমস কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আজই জিরার চালানটিRead More



















